Share

আপেল শরীরের জন্য দারুণ উপকারী একটি ফল। তবে পুষ্টি গুণের বিচারে লাল না সবুজ আপেল উপকারী তা নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। পুষ্টিবিদদের মতে, দুই ধরনের আপেলেই পর্যাপ্ত পরিমাণে পুষ্টি, ভিটামিন ও ক্যালরি রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, লাল ও সবুজ আপেলের মধ্যে কোনটি বেশি উপকারী তা নির্ণয় করা কঠিন। পুষ্টি গুণের দিক দিয়ে এ গুলোর মধ্যে খুব কম পার্থক্যই পাওয়া যায়।

স্বাদের দিক দিয়ে লাল আপেল অপেক্ষাকৃতভাবে বেশি মিষ্টি হয়, অন্যদিকে সবুজ আপেল স্বাদের দিক দিয়ে একটু টক প্রকৃতির। খাদ্য গুণের বিচারে সবুজ আপেলে লাল আপেলের চেয়ে পরিমাণে ভিটামিন এ, বি, সি, ই, কে পাওয়া যায়। এছাড়া সবুজ আপেলে আয়রন, পটাশিয়াম, প্রোটিনের পরিমাণও বেশি থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, সবুজ আপেলে খাদ্য উপাদানের মাত্রা একটু বেশি থাকলেও দুই আপেলের পুষ্টি গুণ পার্থক্য করা মুশকিল। অ্যান্টিঅক্সিডেন্টের বিচারে লাল আপেল এগিয়ে থাকলেও দুই ধরনের আপেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, পেকটিন, ফ্ল্যাভনয়েড হৃদরোগ প্রতিরোধ, হজমশক্তি এবং লিভারের জন্য উপকারী।

ফাইবারের ভালো উৎস হওয়ায় আপেল ওজন কমাতে ভূমিকা রাখে। তবে এক্ষেত্রে লাল আপেলের তুলনায় সবুজ আপেল বেশি কার্যকরী।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

17 November 2019

লাল না সবুজ-কোন আপেল উপকারী?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV