হাড়ের শক্তি বাড়াবে যেসব খাবার

Share

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের হাড়ের ক্ষয় শুরু হয়। কারও আবার সঠিক পুষ্টির অভাবে আগেই এ সমস্যা দেখা দেয়। বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ হাড়ের সুরক্ষায় সহায়তা করে। বিশেষ করে ভিটামিন ডি ও ক্যালসিয়াম হাড় মজবুত রাখতে দারুণ কার্যকরী।

কিছু কিছু খাবার আছে যে গুলো খেলে এ দুটি উপাদান পাওয়া যায়। যেমন-

১. দুধ ছাড়াও দুগ্ধজাত বিভিন্ন খাবার যেমন-পনির, দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। দিনের চাহিদার শতকরা ৩০ ভাগ পূরণ হয় এসব খাবরের মধ্য দিয়ে।

২. গরুর দুধে শুধুমাত্র ক্যালসিয়াম থাকে না। এর কলিজাতেও পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি পাওয়া যায়। প্রতি ৮১ গ্রাম কলিজাতে দিনের চাহিদার শতকরা ৭ ভাগ ভিটামিন ডি পাওয়া যায়।

৩. খাদ্য গুণের বিচারে ডিমকে আদর্শ খাবার বলা হয়। কারণ এতে ভিটামিন, খনিজ, কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিন পাওয়া যায়। ক্যালসিয়াম এবং ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণে নিয়মিত ডিম খেতে পারেন।

৪. সবুজ শাক ক্যালসিয়ামের দারুণ উৎস। হাড়ের সুরক্ষা বজায় রাখতে খাদ্য তালিকায় নিয়মিত সবুজ শাক রাখুন।

৫. ক্যালসিয়ামের ভালো উৎস হওয়ায় প্রায় সব ধরনের শিমের বীজ হাড়ের স্বাস্থ্য মজবুত রাখে।

৬. মাশরুমে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। এ কারণে হাড় সুস্থ রাখতে খাদ্য তালিকায় নিয়মিত মাশরুম রাখুন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

09 November 2019

হাড়ের শক্তি বাড়াবে যেসব খাবার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV