জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

সকালে ঘুম থেকে উঠেই পানি খাওয়া কি উচিত?

Share

আমরা সবাই জানি পানির অপর নাম জীবন। আমাদের শরীরের ৭০%ই পানি দিয়ে তৈরি। তাই সারা দিনে উপযুক্ত পরিমাণ পানি খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। অনেকেই বলেন যে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হওয়া উচিত, এক গ্লাস পানি পান করা। কিন্তু সত্যিই কি তাই?

আসুন জেনে নেওয়া যাক ঘুম থেকে উঠেই পানি খাওয়া নিয়ে বিশেষজ্ঞরা কী বলছেন…

১. এটা প্রমাণিত যে পানি খেলে পেট ভরতি লাগে, তাই খাবার খাওয়ার প্রবণতা কিছুটা কমে। ঘুম থেকে উঠেই পানি খেলে ব্রেকফাস্টে একগাদা খাওয়ার প্রবণতা কমে। ক্যালোরি ইনটেক কমায় ওজন কমাতেও সাহায্য করে।

২. সারা রাত ঘুমিয়ে থাকার ফলে সকালে আমরা যখন ঘুম থেকে উঠি, তখন শরীরে পানির পরিমাণ অনেকটাই কম থাকে। তাই শরীরকে আর্দ্র করতে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি খাওয়া দরকার।

৩. কিডনির সাহায্যে শরীরের টক্সিন বেরিয়ে যায়। কিডনির কাজ ভালো রাখতে উল্লেখযোগ্য উপকরণ হল পানি। তাই কিডনিকে ভালো রাখতে উপযুক্ত পরিমাণ পানিপান করা দরকার।

৪. তবে এটা ঠিক যে সত্যিই সকালে উঠেই পানি খাওয়া কতটা প্রয়োজনীয় তা এখনও প্রমাণিত হয়নি। তবে এতে কোনও ক্ষতি নেই। সকালে উঠেই পানি খেতে ইচ্ছে না করলেও সারাদিনে অবশ্যই ২ লিটার পানি খাবেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

09 November 2019

সকালে ঘুম থেকে উঠেই পানি খাওয়া কি উচিত?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV