শীতে পায়ের গোড়ালি ফাটা রোধে কী করবেন?

Share

শীতের পায়ের গোড়ালি ফাটার সমস্যা হয়ে থাকে অনেকের।ফাটা গোড়ালি ঢাকতে পুরো শীতকালই মোজা পরে থাকেন।তবে পা ফাটা কিন্তু আপনার পায়ের সুন্দর্য নষ্ট করে, সঙ্গে ব্যক্তিত্বও।

সাধারণত পায়ের নিচের দিকের ত্বক শরীরের অন্যান্য অংশের চেয়ে বেশি শুষ্ক হয়ে থাকে , কেননা এই অংশে কোনও ওয়েল গ্ল্যানড থাকে না।যে কারণে শীতে সহজেই পা ফেটে যায়।

আসুন জেনে নেই পা ফাটা রোধে করণীয়…

উপাদান:

১ টেবিল চামচ লবণ,আধা কাপ লেবুর রস,২ টেবিল চামচ গ্লিসারিন,২ চা চামচ, গোলাপ জল,পরিমাণ মতো গরম পানি,পিউমিস স্টোন।

যেভাবে ব্যবহার করবেন:

একটি বড় পাত্রে পায়ে সহ্য করার মতো গরম পানি নিয়ে এতে লবণ, ১০ ফোঁটা লেবুর রস,১ টেবিল চামচ গ্লিসারিন, ১ চা চামচ গোলাপ জল নিয়ে মিশিয়ে নিন।

এরপর এতে পা ডুবিয়ে রাখুন ১৫ মিনিট। এরপরে পিউমিস স্টোন দিয়ে পায়ের গোড়ালি হালকা হাতে রাব করুন কয়েক মিনিট। হয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে পা ধুয়ে ভালো করে মুছে নিন।

এরপরে ১ টেবিল চামচ গ্লিসারিন, ১ চা চামচ গোলাপ জল ও ২/৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে দুই পায়ে লাগিয়ে রাখুন সারারাত।

মিশ্রণটি একটু আঠালো, তাই চাইলে সুতির মোজা পরে থাকতে পারেন। সকালে উঠে হালকা গরম পানিতে পা ধুয়ে লোশন লাগিয়ে নিন। যদি আপনার পা অনেক বেশি ফেটে গিয়ে থাকে, তাহলে লেবুর রস এভয়েড করাই ভালো।

উপরের প্যাকটি নিজের সুবিধা অনুযায়ি প্রতিদিন ব্যবহার করুন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

02 November 2019

শীতে পায়ের গোড়ালি ফাটা রোধে কী করবেন?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV