জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

ডার্ক চকলেট মেদ ও স্ট্রেস কমায়!

Share
Share

চকলেট। নাম শুনলেই জিভে পানি চলে আসে। ছোটদের তো অবশ্যই বড়দেরও অনেকের ক্ষেত্রে এমনটি ঘটে। শুধু স্বাদের জন্য চকলেট নয়, বিজ্ঞানীদের গবেষণায় ইতিমধ্যেই উঠে এসেছে চকলেটের বিশেষ কিছু গুণাগুণও। যা শরীরের মেদ ঝরায় ও স্ট্রেস কমাতে সাহায্য করে।

চকলেটে থাকা উদ্ভিজ্জ ফ্ল্যাভোনয়েড আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের জন্য বিশেষ কার্যকর। ফ্রি র‌্যাডিক্যালসের মাত্রা যেমন এতে নিয়ন্ত্রিত থাকে, তেমনই অ্যান্টিঅক্সিড্যান্ট রোগ প্রতিরোধেও সাহায্য করে। তাই চকলেট স্থান পেয়েছে ‘সুপারফুড’-এর তালিকায়।

অথচ এই চকলেটেই থাকে প্রচুর চিনি ও ফ্যাট বাড়ানোর মতো নানা উপাদান। আর তার পুষ্টিগুণও খুব একটা থাকে না। তাই ডায়েট থেকে সহজেই বাদ পড়ে চকলেট। বিশেষজ্ঞরা বলছেন ডিপ্রেশন কাটাতে, স্ট্রেস সরাতে আবার এই চকলেটের ভূমিকা অনস্বীকার্য। তা হলে উপায়?

পুষ্টিবিদদের মতে, চকলেট খেলেও নিয়ন্ত্রণে থাকবে শরীর। বাড়তি ওজন তো হবেই না, বরং নিয়ম মেনে খেলে স্ট্রেস কমবে! সাধারণ চকলেটের চেয়ে ডার্ক চকলেটই শরীরের জন্য ভাল। তাই চকলেট খাওয়ার আগে দেখে নিন, তা ৭০ থেকে ৮০ ভাগ কোকোমুক্ত কি না। দিনে তিন-চার টুকরো ডার্ক চকলেটে ক্ষতি তো নেই বরং অনেকটাই লাভ।

কিন্তু কোন দিন যদি একটু বেশি চকলেট খাওয়া হয়ে যায় বা মুস-কেকে ভেসে যেতে ইচ্ছে করে তাহলে?পুষ্টিবিদরা জানালেন তারপরেও সুস্থ থাকার উপায় রয়েছে।

এবার তা জেনে নিন….

* দিনে ৪০-৫০ গ্রামের বেশি চকলেট না খাওয়াই ভাল। ১৫০-২০০ ক্যালোরির বেশি এই খাবার থেকে শরীরে প্রবেশ করতে দেবেন না। তবে যদি একান্তই একটু বেশি খেয়ে ফেলেন, তাহলে পরের দিন শরীরচর্চার জন্য অন্যদিনের চেয়ে আধ ঘণ্টা বেশি সময় দিন।

* সাঁতার কাটুন অতিরিক্ত ১৫ মিনিট।

* সাইকেল চালানোর অভ্যাস থাকলে সে দিন অন্যদিনের তুলনায় ২০ মিনিট বেশি সাইকেল চালান বা হাঁটুন।

* অনেকটা চকলেট খেয়ে ফেলার পরের দিনের ডায়েট থেকে বাদ দিন ফ্যাটজাতীয় সব খাবার। সে দিনের ডায়েটে রাখুন স্যালাড ও প্রোটিন।

* সময় মতো খান ও সময় মতো ঘুমান। বেশি খাওয়া-দাওয়া হলে এই নিয়ম মানতেই হবে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...