Share

মাইগ্রান (Migraine) একধরণের মাথাব্যথা। মাথার একদিকে হয় বলে বিখ্যাত হলেও দুদিকেও হতে দেখা গেছে। যাদের মাইগ্রেন হবার প্রবণতা আছে, তাদের শব্দ, আলো, গন্ধ, বাতাসের চাপের তারতম্য ও কিছু খাবার যেমন চকলেট, আঙুরর রস, পনির ইত্যদির প্রভাবে পুনরায় নতুন করে ভয়ঙ্কর মাথাব্যাথা শুরু হতে পারে। তবে মাইগ্রেনে শুধু মাথাব্যাথাই হয়না, তার সঙ্গে আরো কয়েকটি স্নায়বিক উপসর্গ হয়ে থাকে (যেমন কিছু আলো বা শব্দের অনুভুতি)। উপসর্গ অনুযায়ী মাইগ্রেনের মধ্যেও অনেক রকম ফের আছে। কারো কারো মতে সেরকম কয়েকটি মাইগ্রেনের উপসর্গ থাকলে মাথা ব্যাথা না থাকলেও মাইগ্রেন হয়েছে বলা যেতে পারে।

নিচের পদ্ধতিগুলো অবলম্বন করলে বাড়িতে বসেই স্বল্প ও মাঝারি মাত্রার মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

** যে স্থানে ব্যথা বেশি অনুভূত হচ্ছে, সেখানে বরফ বা ঠাণ্ডা সেক দিন।
** মাথার নিচে ও কাঁধে বালিশ রেখে হেলান দিয়ে থাকুন।
** ঘরের আলো নিভিয়ে দিন, পর্দা টেনে দিন, দরজা-জানালা বন্ধ করে দিন, যাতে আলো ও শব্দ কম আসে।
** পারফিউম বা কোনো তীব্র গন্ধ শুঁকবেন না।
** কোনো কাজের চাপ নেবেন না।
** অল্প পরিমাণ চা ও কফি খেতে পারেন।
** বই পড়বেন না বা টিভি দেখবেন না।
** কম্পিউটার মনিটরের আলো থেকে দূরে থাকুন।
** ঘুমানোর চেষ্টা করুন।

ওষুধ হিসেবে নিজে কিনে খেতে পারেন অ্যাসপিরিন, আইবুপ্রফেন, ন্যাপ্রোক্সেন সোডিয়াম ও কিটোপ্রফেন-জাতীয় ওষুধ। যাঁদের অ্যাসিডিটি বা বুকজ্বালা সমস্যা আছে তাঁরা এসব ওষুধ খালি পেটে খাবেন না। অবশ্যই আগে কিছু খেয়ে তারপর ওষুধ সেবন করবেন। সঙ্গে নিতে পারেন ওমিপ্রাজল, রেনিটিডিন, অ্যান্টাসিড-জাতীয় ওষুধ।

প্যারাসিটামল বা এসিটামিনোফেন খেতে পারেন। সাধারণত এ ওষুধটিকে সবার জন্য তুলনামূলক নিরাপদ মনে করা হয়। তবে যাঁদের লিভারের অসুখ আছে বা যাঁরা নিয়মিত অ্যালকোহল খান তাঁদের জন্য প্যারাসিটামল এড়িয়ে চলা ভালো। মাইগ্রেন নিয়মিত হলে অবশ্যই ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিতে হবে। সাধারণত ডাক্তাররা এ ক্ষেত্রে সুমাট্রিপটান, জলমিট্রিপটান, ইলেট্রিপটান, ন্যারাট্রিপটান, রিজাট্রিপটান, ফ্রোভাট্রিপটান, অ্যালমোট্রিপটান-জাতীয় ওষুধ দিয়ে থাকেন।

ডা. এ জেড এম আহসান, রেসিডেন্ট, বিএসএমএমইউ, ঢাকা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

15 March 2012

মাইগ্রেন হলে প্রাথমিক চিকিৎসা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV