পঞ্চাশোর্ধ নারীদের যেসব খাবার খাওয়া আবশ্যক

Share

মানুষের বয়স বৃদ্ধি পাওয়ার সঙ্গে শরীরের জন্য পুষ্টিকর খাবারের গুরুত্ব বেড়ে যায়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে বয়স ৫০ পেরোলেই বিভিন্ন সমস্যা যেমন অ্যাস্টিওপোরোসিস, উচ্চ রক্তচাপ, মেনোপোজ ইত্যাদি দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন খাবারের মাধ্যমে স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি বার্ধক্যও ধীর করা যেতে পারে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারাতেও তার ছাপ পড়ে, হজম ক্ষমতা কমে যায়। যারা ব্যায়াম করেন না বা কম পরিশ্রম করেন তাদের তখন ক্যালরি ক্ষয় করার ক্ষমতা কমে যায়। মহিলাদের অকাল বার্ধক্য ঠেকাতে এবং সার্বিকভাবে সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন কয়েকটি খাবার।

শাকসবজি: বয়স বাড়লে প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া প্রয়োজন। তাছাড়া সবুজ শাকসবজিতে থাকা ক্যালশিয়াম, অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন এ ও সি সমৃদ্ধ এই সব খাবার হৃদ্‌রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

দুগ্ধজাত খাবার : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের হাড় দুর্বল হতে থাকে। হাড় ভাল রাখতে শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালশিয়ামের প্রয়োজন। আর ক্যালশিয়ামের ভরপুর জোগান দিতে পারে দুগ্ধজাত খাবার। হাড় ও পেশি মজবুত রাখতে একটা বয়সের পর থেকে দুগ্ধজাত খাবার খাওয়া অভ্যাস করা উচিত।

প্রোটিন সমৃদ্ধ খাবার: মাছ, মাংস, মটরশুঁটি, বাদাম জাতীয় খাবার, তাজা ফল, দই, ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরকে ভিতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে।

পানি: বয়স বাড়লে তেষ্টাও কমে আসে। ফলে শরীরে পানির ঘাটতিও দেখা যায়। বয়স বাড়লে পানি খাওয়ার দিকে বাড়তি নজর দেওয়া প্রয়োজন। পানি সার্বিকভাবে শরীর সুস্থ রাখতে সাহায্য করে।

বেরি ফল: বেরি জাতীয় ফলে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ফ্ল্যাভনয়েড সমৃদ্ধ এই ধরনের ফলগুলো ৫০ বছরের বেশি বয়সি নারীদের শারীরিক সুস্থতায় বাড়তি সাবধানতা প্রদান করে। এ ছাড়াও ওজন নিয়ন্ত্রণে রাখতে, ডায়াবেটিস, ক্যানসার ও হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এই ফলগুলো।

স্বাস্থ্যকর প্রোটিন এবং বিভিন্ন ভিটামিন ও মিনারেলের উপস্থিতি ডিম বয়স্কদের জন্য বিশেষভাবে উপকারী। বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সবল রাখতে নিয়মিত ডিম খাওয়ার কোনো বিকল্প নেই।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

26 January 2022

পঞ্চাশোর্ধ নারীদের যেসব খাবার খাওয়া আবশ্যক

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV