নির্বাচিত

কড়া গন্ধের পারফিউম কখনোই ব্যবহার করিনা- অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ

Share

কড়া গন্ধের পারফিউম কখনোই ব্যবহার করিনা- অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ
কড়া গন্ধের পারফিউম কখনোই ব্যবহার করিনা- অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ
আমাদের দেশে বছরের এ সময়টাতে চলতে থাকে রোদ বৃষ্টির খেলা । তীব্র গরমের পর হঠাৎ করেই আবার আকাশ থেকে পড়ে ঝুম বৃষ্টি। বৃষ্টি একটু পড়েই যখন থেমে যায় তখন আবার তীব্র গরম পড়তে থাকে। আর তাইতো আমাদের নিতে হয় সময়ের সাথে মিল রেখে ত্বকের যত্ন ও সাজ। আর সময়ের এ বিরুপ আবহাওয়ার ফলে ঘটে ত্বকের নানা সমস্যা। তাই এ সময়ের রুপচর্চা ও সাজগোজ নিয়ে জানাচ্ছেন বিশিষ্ট নৃত্য শিল্পী ও অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ।

■ সকালের সাজ
সকালের সাজের ব্যাপরটি আসলে নির্ভর করে আমি কোথায় যাচ্ছি তার উপর। যেমন আমি যখন আমার বাচ্চাকে আনতে বাচ্চার স্কুলে যাই তখন আমি সালোয়ার কামিস পরে থাকি। আর বিশেষ কোন অনুষ্ঠানে গেলে আমি হাল্কা সেজে থাকি। তখন আমি সাধারনত চোখে কাজল দিয়ে থাকি। সকালে আমি বাইরে যাওয়ার সময় সানস্ক্রীন লোশন ব্যবহার করে থাকি। আমি দিনের বেলায় Body Mist ব্যবহার করি। আমি শ্যাম্পু হিসেবে DOVE শ্যাম্পু ব্যাবহার করি। এছাড়াও Pantene, Sun Silk শ্যাম্পুও ব্যাবহার করি।

■ রাতের সাজ
রাতের সাজে আমি হাল্কা মেকাপ নেই। হাতে নেইল পলিশ দেই। পায়ে আংটি ও মল পরি। আর Revlon, Zodana Brand এর প্রসাধনী ব্যবহার করি। আমি জার্মানীর ক্রাইলিন কোম্পানির স্ক্রীন রিমুভার মেকাপ ব্যবহার করি। এটা অনেকটা ভেসলিন টাইপের। এছাড়াও ফেস ওয়াস হিসেবে Tea Tree Oil বা চা পাতার ফেসওয়াস ব্যবহার করি।

■ বিউটি পার্লারে
আমি পার্লারে সাধারনত যাইনা। তবে মাঝে মাঝে ফেসিয়াল করতে যাই। আর Layer Deep Cleaning এর জন্য মাসে ১ বার যাওয়া হয়। কখনো পার্লারে যেতে না পারলে তা বাসায় বসে করে নেই। এছাড়াও আমি পার্লারে গিয়ে চুলের কালার করি ও চুল কেটে থাকি।

■ শুটিং স্পটে
শুটিং স্পটে আমি সর্বদা চরিত্র অনুযায়ী সেজে থাকি। এছাড়াও আমি Weather এর সাথে সামঞ্জস্য রাখার জন্য Indian LAKME ব্যবহার করি। Indian LAKME আমাদের Weather এর জন্য খুবই ভালো। শুটিং স্পটে আমার চরিত্রের প্রয়োজনে আমি অনেক কসমেটিকস ব্যবহার করি। যেগুলো সম্পূর্ন আমার নিজের সাথে সবসময়ই থাকে। এর সাথে সানস্ক্রীন লোশন ও ব্যবহার করি ।

■ বিশেষ সাজ
বিশেষ আয়োজনে আমি শাড়ি পরি। যেমন ১ লা বৈশাখে সাদা শাড়ির সাথে কপালে থাকে লাল টিপ। বিয়ে বড়িতে যখন যাই তখন আমি চোখ সাজাই। আমি চোখে কাজল দেই। এছাড়াও আই ব্রু প্লাগ করি। South Asian Country এর মেয়েদের চোখ তো খুবই সুন্দর। সারা বিশ্ব ব্যাপী আমাদের এই চোখের খুব সুনাম আছে। আমি হাতে অনেক আংটি পরি। আমি Diamond এর অনেক জুয়েলারী পরি। তবে কখনোই ভারি জুয়েলারী পরি না। আর নাকে Nose Pin পরি। তবে গলায় কোন হার পরিনা। কারন আমার গলায় হার থাকেনা। হারিয়ে হায়। এর সাথে আমি হাল্কা মেকাপ নিয়ে থাকি। তবে আমার একটা পরামর্শ হল, চোখে ল্যান্স ব্যবহার না করাই ভালো। এত চোখের অনেক ক্ষতি হয়। আর আই ব্রু প্লাগ করার সময় পেন্সিল ব্যবহার করা ঠিক নয়।

■ ভাল লাগে
আসলে একজন মানুষের পোষাক ও সাজে তার ব্যাক্তিত্ব ফুটে উঠে। রাতের সাজে আমি সাধারনত অনুষ্ঠানের ধরন বুঝে শাড়ি পরি। আর তা যদি হয় ডিস্কো পার্টি তখন আমি ওয়েস্টার্ন পোষাক ও সাজ দিয়ে থাকি। বাসায় অবশ্য আমি ট্রাউজার ও টি শার্ট পরতে পছন্দ করি। কারন এতে আমি কমফোর্ট ফিল করি। বাইরে কোন কাজে গেলে সালোয়ার কামিজ ও পার্টিতে শাড়ি পরতে খুবই পছন্দ করি। আমার সবসময় হাল্কা মেকাপ নিতে ভালো লাগে। তবে আমি কখনোই Chemical জাতিয় প্রসাধনী ব্যবহার করিনা। আমার কাছে CD এর JADOR পারফিউমটি খুবই প্রিয়। কারন এটি একটি বেলী ফুলের পারফিউম। আর আমি কখনোই কড়া গন্ধের পারফিউম ব্যবহার করিনা। আর কেউ যদি আমাকে কোন পারফিউম গিফট করে তাহলে আমি তার বাসায় যাওয়ার সময় সেই পারফিউমটি ব্যবহার করি। আর আমি যখন এক কালারের পোষাক পরি তখন আমার ব্যাগ ও জুতার রং হয় সাদা ।

■ প্রিয় রং
আমার প্রিয় রং সাদা, কালো, অফ হোয়াইট ও হাল্কা আকাশী নীল।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

15 March 2012

কড়া গন্ধের পারফিউম কখনোই ব্যবহার করিনা- অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV