Home রেসিপি পূজায় ফুলকো লুচির রেসিপি
রেসিপি

পূজায় ফুলকো লুচির রেসিপি

Share
Share

পূজা আসলেই লুচি আর আলুর দম নামটা এমনেতেই চলে আসে। তবে অনেকেই আছেন যারা ভালো মত লুচি তৈরি করতে পারেন না। চিন্তার কিছুই নেই যারা ভালো মতো পার্ফেক্ট লুচি তৈরি করতে পারেন না। তাদের জন্য আজ আমাদের রেসিপি।

আসুন তাহলে দেখে নেই রিসিপি..

উপকরণ:

ময়দা ১ কাপ।

তেল ২ টেবিল-চামচ।

লবণ আধা চা-চামচ।

সুজি ১ চা-চামচ।

চিনি আধা চা-চামচ।

পানি পরিমাণ মতো।

তেল- ডুবোভাবে ভাজার জন্য যে পরিমাণ লাগে।

প্রণালি:

একটা পাত্রে ময়দা, তেল, লবণ, সুজি ও চিনি দিয়ে শুকনা ময়ান করে নিন। অল্প অল্প পরিমাণ মতো পানি দিয়ে মণ্ড তৈরি করুন। খেয়াল রাখবেন বেশি শক্ত বা নরম হবে না। মণ্ডটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন ৩০ মিনিট‌।

তারপর ৮টি ছোট লেচি কেটে নিন। লেচি দিয়ে লুচির আকারে বেলে কড়াইতে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে গরম করুন।

তারপর গরম তেলে লুচি ছাড়ুন। একপাশ ফুলে উঠলে অপর পাশ উল্টে দিন।

লুচি সাদা থাকতেই ভেজে তুলতে হবে। নয়তো শক্ত হয়ে যাবে। এভাবে একটা একটা করে সবগুলো লুচি ছেড়ে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন মচমচে ফুলকো লুচি।

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

এই জুস বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা

এই মহামারির কালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। বিভিন্ন ভাইরাস থেকে...

শীতের মৌসুমে ওজন কমাবে পাঁচ স্বাস্থ্যকর স্যুপ

শীতকাল বাঙালি ভোজন রসিকদের বড় আনন্দের মাস। হরেক রকম পিঠা, গরম গরম...

সহজে তৈরি করুন বাটার বিস্কুট

সন্ধ্যায় চা-কফির সঙ্গে পরিবেশনের জন্য ঘরেই তৈরি করতে পারেন হালকা কোনো খাবার।...

ঈদে মাংস খেয়েও সুস্থ থাকুন

কোরবানির ঈদে হিসেব না করে মাংস খাওয়া হয়। তবে যাদের উচ্চ রক্তচাপ...