জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

মূত্রথলির ক্যান্সার প্রতিরোধ করবে যেসব খাবার

Share

গোটা বিশ্বে পুরুষরা যেসব ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে মূত্রথলির ক্যান্সার অন্যতম। সাধারণত ৬৫ বছর বা এর বেশি বয়সীরা এ ক্যান্সারে ক্যান্সারে হন। কেউ কেউ ৪০ বছরের নিচেও এ ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। বিভিন্ন কারণে পুরুষরা এ ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। এর মধ্যে পারিবারিক ইতিহাস, শরীরে বিভিন্ন ধরনের টক্সিন প্রবেশ, ধূমপান উল্লেখযোগ্য।

বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যাভাসের কারণে মূত্রাশয়ের ক্যান্সার হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, খাদ্যাভাস ও মূত্রাশয়ের ক্যান্সারের একটা যোগসূত্র রয়েছে।

কিছু কিছু খাবার আছে যে গুলি খেলে মূত্রাশয়ের ক্যান্সার প্রতিরোধ করা যায়। যেমন-

টমেটো :

টমেটোতে থাকা লাইকোপিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের সেল প্রতিরোধ করতে সাহায্য করে। এ কারণে মূত্রাশয়ের ক্যান্সার এড়াতে নিয়মিত টমেটো বা টমেটো দিয়ে তৈরি খাবার খেতে পারেন।

বাদাম :

শিমের মতো বাদামেও অ্যান্টি-ক্যান্সার উপাদান রয়েছে। এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাটও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।

তেলযুক্ত মাছ:

খাবারের তালিকায় ফ্যাট যুক্ত করতে হলে নিয়মিত তেলযুক্ত মাছ খান। এসব মাছে থাকা ওমেগা থ্রি ও ওমেগা ছিক্স ফ্যাটি এসিড ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।

বেরী :

ক্যান্সার প্রতিরোধে বেরীর দারুণ ভূমিকা রয়েছে। ব্ল্যাকবেরী, ব্লুবেরী, রাসবেরী, স্ট্রবেরীতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তাকায় এ গুলো ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।

ডালিম :

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডালিম ক্যান্সার প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে।

গ্রিন টি :

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি মূত্রাশয়ের ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায়।

ব্রকলি :

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ব্রকলিতে থাকা বিভিন্ন যৌগ ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে।

শিম :

গবেষণা বলছে, নিয়মিত শিম খেলে মূত্রাশয়ের ক্যান্সার প্রতিরোধ করা যায়। এতে থাকা অ্যান্টি-ক্যান্সার উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

18 September 2019

মূত্রথলির ক্যান্সার প্রতিরোধ করবে যেসব খাবার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV