নার্সদের নির্ধারিত জাতীয় ইউনিফর্ম পরিধানের নির্দেশ

Share

সারাদেশের হাসপাতালে দায়িত্বরত নার্সদের নির্ধারিত জাতীয় ইউনিফর্ম পরিধানের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (নার্সিং সেবা শাখা-১) সিনিয়র সহকারী সচিব এসএম জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের আওতাধীন সব হাসপাতাল, স্বাস্থ্য প্রতিষ্ঠান, নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউটে কর্মরত সরকারি নার্স, মিডওয়াইফ, সিনিয়র স্টাফ নার্স, নার্সিং সুপারভাইজার, উপসেবা তত্ত্বাবধায়ক, সেবা তত্ত্বাবধায়ক, জেলা হেলথ নার্স, অধ্যক্ষ, লেকচারার (নার্সিং কলেজ), অধ্যক্ষ/ইন্সট্রাক্টর (নার্সিং ইনস্টিটিউট) অনেকেই অনুমোদিত ইউনিফর্ম দায়িত্বরত অবস্থায় ও অফিস সময়ে পরিধান করছেন না। বিষয়টি কোনোভাবেই কাম্য নয়।

দায়িত্বরত অবস্থায় বা অফিস সময়ে নার্সদের আবশ্যিকভাবে প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে।

এ অবস্থায় সরকারি নার্স, মিডওয়াইফ সিনিয়র স্টাফ নার্স, নার্সিং সুপারভাইজার, উপ-তত্ত্বাবধায়ক, সেবা তত্ত্বাবধায়ক, জেলা পাবলিক হেলথ নার্স, অধ্যক্ষ/লেকচারার (নার্সিং কলেজ) ও অধ্যক্ষ/ইন্সট্রাক্টরকে (নার্সিং ইনস্টিটিউট) নির্ধারিত ইউনিফর্ম পরিধানকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

26 November 2020

নার্সদের নির্ধারিত জাতীয় ইউনিফর্ম পরিধানের নির্দেশ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV