১৩ হাসপাতালে অক্সিজেন প্লান্ট স্থাপনে ৪৩ কোটি টাকা অনুমোদন

Share

দেশের ১৩টি হাসপাতালে অক্সিজেন প্লান্ট স্থাপনের জন্য ৪৩ কোটি ৪২ লাখ ২৯ হাজার ৯৩৬ টাকার প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

অক্সিজেন প্লান্ট স্থাপনের শর্তাবলী জানিয়ে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানকে গত ২৫ নভেম্বর মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নির্মাণ অধিশাখার উপসচিব মোহাম্মদ শাহাদাত খন্দকার স্বাক্ষরিত একটি চিঠি দেয়া হয়েছে।

যেসব হাসপাতালে অক্সিজেন প্লান্ট স্থাপন করা হবে সেগুলো হলো- ঝালকাঠির ১০০ শয্যার সদর হাসপাতাল, পিরোজপুর ১০০ শয্যার সদর হাসপাতাল, রাজবাড়ী ১০০ শয্যার সদর হাসপাতাল, দিনাজপুর ২৫০ শয্যার সদর হাসপাতাল, ঠাকুরগাঁও ২৫০ শয্যার সদর হাসপাতাল, গাইবান্ধা ২০০ শয্যার সদর হাসপাতাল, নড়াইল ১০০ শয্যার সদর হাসপাতাল, ঝিনাইদহ ১০০ শয্যার সদর হাসপাতাল, লালমনিরহাট ১০০ শয্যার সদর হাসপাতাল, বগুড়া ২৫০ শয্যার মোহাম্মদ আলী জেনারেল হাসপাতাল, লক্ষ্মীপুর ১০০ শয্যার সদর হাসপাতাল, বান্দরবান ১০০ শয্যার সদর হাসপাতাল ও খাগড়াছড়ি ১০০ শয্যার সদর হাসপাতাল। প্রতিটি অক্সিজেন প্লান্ট স্থাপনে ব্যয় হবে তিন থেকে প্রায় চার কোটি টাকা।

অক্সিজেন প্লান্ট স্থাপনের শর্তাবলীতে বলা হয়, এর অর্থ ব্যয় পিপিএ-২০০৬ পিপিআর-২০০৮ এবং আর্থিক ক্ষমতা অর্পণ-২০১৬ বিদ্যমান সকল বিধিবিধান যথাযথভাবে পালন করতে হবে, দ্রুত সময়ে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও কর (প্রযোজ্য ক্ষেত্রে) কর্তন করতে হবে।

কার্যাদেশ প্রদানের আগের সব কাগজপত্র পুনঃপরীক্ষা করতে হবে এবং কাজটি সম্পাদনে কোনো ত্রুটি বা অনিয়ম হলে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সেজন্য দায়ী থাকবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

27 November 2020

১৩ হাসপাতালে অক্সিজেন প্লান্ট স্থাপনে ৪৩ কোটি টাকা অনুমোদন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV