স্বাস্থ্য সংবাদ

ম্যালেরিয়ার এক-তৃতীয়াংশ ওষুধেই ভেজাল ও নিম্নমানের : চিকিৎসা ব্যর্থ

Share
Share

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশ থেকে সাত ধরনের ওষুধের এক হাজার ৪৩৭টি নমুনার ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, এসব ওষুধের বেশির ভাগই ভেজাল ও নিম্নমানের। এমন ওষুধ ব্যবহার করায় ম্যালেরিয়া প্রতিরোধ করা যাচ্ছে না। চিকিৎসা ব্যর্থ হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের ফোগার্টি ইন্টারন্যাশনাল সেন্টারের একদল গবেষক ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ-সংক্রান্ত গবেষণাটি করেছেন। গবেষণা শেষে তাঁরা এ বিষয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করেন। গতকাল মঙ্গলবার দ্য ল্যানসেট সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়েছে।

গবেষকরা দেখতে পেয়েছেন, ওষুধগুলোতে ভুল রাসায়নিক উপাদান মেশানোর কারণে ম্যালেরিয়া প্রতিরোধে সেগুলো কোনো কাজেই আসছে না। বরং ওষুধ গ্রহণকারীদের মধ্যে ম্যালেরিয়া চিকিৎসা প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলছে। আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের ২১টি দেশের প্রায় আড়াই হাজার ওষুধের নমুনা পরীক্ষা করেও তাঁরা একই ফল দেখতে পেয়েছেন।

গবেষকরা জানান, উপাত্তে যতটুকু দেখা যাচ্ছে নকল ওষুধজনিত সমস্যার প্রকৃতি তারচেয়েও মারাত্মক। নিজেদের গবেষণাকে ‘জেগে ওঠার আহ্বান’ হিসেবে উল্লেখ করেছেন গবেষকরা।

গবেষণায় আরও জানানো হয়, বিশ্বে বর্তমানে ৩৩০ কোটি মানুষ মশাবাহিত রোগ ম্যালেরিয়ার ঝুঁকিতে আছে। ১০৬টি দেশ ম্যালেরিয়ার ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে পড়েছে। প্রতিবছর ম্যালেরিয়ার কারণে সাড়ে ছয় লাখ থেকে ১২ লাখের মতো মানুষ মারা যায়। আফ্রিয়ায় ম্যালেরিয়ার কারণে মৃতদের বেশির ভাগই শিশু।

গবেষক দলের প্রধান গৌরবিকা নায়ার বলেন, ‘ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো কার্যকর হলে, সেগুলোর মান ভালো হলে এবং সঠিকভাবে ব্যবহার করা হলে এ রোগের কারণে অসুস্থতা ও এ-সংক্রান্ত মৃত্যুর হার অনেকাংশে কমানো সম্ভব।’

ম্যালেরিয়ার ঝুঁকিতে থাকা দেশগুলোতে প্রায়ই ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ ব্যাপকহারে বিতরণ করা হয়। এ কাজ কখনো সঠিক এবং কখনো ভুলভাবে হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনেক সময় সেবনবিধি নির্দেশ করা হয়। ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধের মান পরীক্ষা, সেগুলোর ব্যবহারবিধি নিয়ে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মধ্যে জ্ঞান ও অন্যান্য সুযোগ-সুবিধার অভাব রয়েছে বলেও গবেষণায় জানানো হয়েছে।

গবেষকরা বলেন, ‘ভেজাল ওষুধ ধরা পড়ার বেশির ভাগ ঘটনাই জানানো হয় না অথবা ভুল প্রতিষ্ঠানকে জানানো হয়। কোনো কোনো ক্ষেত্রে ওষুধ প্রস্তুতকারী কম্পানিগুলো এসব তথ্য গোপন রাখে।’

গবেষকরা ১৯৯৯ থেকে ২০১০ সাল পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ায় ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার করা হয়েছে এমন সাত ধরনের ওষুধের এক হাজার ৪৩৭টি নমুনা পরীক্ষা করেছেন। এর মধ্যে ৩৫ শতাংশ ওষুধই ছিল ভুল রাসায়নিক উপাদানে তৈরি। এক হাজার ২৬০টি নমুনার ৩৬ শতাংশ ছিল ভেজাল। পরীক্ষায় অংশ নেওয়া ওষুধগুলোর প্রায় অর্ধেকই ঠিকমতো প্যাকেটজাত ছিল না। গবেষকরা সাব-সাহারান আফ্রিকার ২১টি দেশ থেকে ছয় ধরনের ওষুধের দুই হাজার ২৯৭টি নমুনা পরীক্ষা করেন, যার মধ্যে ৩৫ শতাংশ ওষুধই রাসায়নিক পরীক্ষায় উৎরে যেতে ব্যর্থ হয়েছে। আর ২০ শতাংশ ওষুধ সম্পূর্ণ ভুয়া প্রমাণিত হয়েছে। তবে বিশ্বের জনসংখ্যার এক-তৃতীয়াংশের অধিকারী চীন ও ভারত এই গবেষণায় অন্তর্ভুক্ত হয়নি।

তবে ২০০০ সালের পর থেকে বিশ্বে ম্যালেরিয়াজনিত মৃত্যুর হার ২৫ শতাংশ পর্যন্ত কমেছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। তবে এই হার যথেষ্ট নয় উল্লেখ করে ম্যালেরিয়ার পরীক্ষা, চিকিৎসা ও এ-সংক্রান্ত গবেষণা বাড়ানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সূত্র : বিবিসি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিরোধীদলীয় নেতার সাথে এনডিএফের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় নেতারা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা...

সংসদে বিএনপির ১০ ও জামায়াতের ৪ চিকিৎসক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ১৩ জন চিকিৎসক লড়েছিলেন। তাদের মধ্যে ১০ জন বিজয়ী হয়েছেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী...

Related Articles

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বাড়ছে!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত...