স্বাস্থ্য সংবাদ

নাসিরনগর স্বাস্থ্য কমপেক্সে স্বাস্থ্যসেবা ব্যাহত

Share

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  নাসিরনগর উপজেলার তিন লক্ষাধিক মানুষের একমাত্র স্বাস্থ্য কমপেক্সটির বেহাল দশা। শুধু নামেই ৫০ শয্যার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্স। অবকাঠামোগত উন্নয়ন হলেও চিকিৎসাসেবা ও জনবল বাড়েনি।

বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স সংকটসহ প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসার সরঞ্জামাদি না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপেক্সের চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে ।

সাধারণ ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবার মান বাড়াতে ২০০৭ সালে উপজেলা স্বাস্থ্য কমপেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ৫০ শয্যা হাসপাতালে ২১ জন ডাক্তার থাকার কথা থাকলেও বর্তমানে ১১ জন ডাক্তারের পদ শূন্য রয়েছে । মাত্র ৯ জন ডাক্তার কর্মরত রয়েছেন।

চিকিৎসার ক্ষেত্রে এ উপজেলার মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপেক্স। কিন্তু চিকিৎসক সংকটের কারণে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা মিলে না এ উপজেলার মানুষের।

যদিও অপারেশন থিয়েটার রয়েছে কিন্তু সার্জারি চিকিৎসক না থাকায় রোগীদের অপারেশন করা বন্ধ রয়েছে বছরের পর বছর ধরে। এ কারণে অপারেশন থিয়েটারের মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ হাসপাতালে ব্লাড ব্যাংক নেই। এখানে আট বছর ধরে এক্স-রে মেশিন নেই। সমপ্রতি নতুন এক্স-রে মেশিন আসলেও প্রতিস্থাপন ও মেডিক্যাল টেকনোলজিস্টয়ের (রেডিওগ্রাফি) অভাবে তা চালু করা যাচ্ছে না।

আরও অভিযোগ রয়েছে, যে কয়জন ডাক্তার কর্মরত আছেন তাদের মধ্যে কতিপয় ডাক্তার বিএমএ’র নাম ভাঙিয়ে প্রায়ই হাসপাতালে অনুপস্থিত থাকেন। কতিপয় ডাক্তারের প্রায়ই কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে এবং তাদের একাধিকবার শোকজ করা হলেও কোন পরিবর্তন হচ্ছে না বলে একটি সূত্র জানায়।

ফলে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে প্রয়োজনীয় ডাক্তার না পেয়ে দরিদ্র রোগীদের যেতে হচ্ছে জেলা সদরে। শহরের দালাল ও অতিরিক্ত অর্থ ব্যয়সহ বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ রোগীদের।

উপজেলার ১৩টি ইউনিয়নে ১টি পল্লী স্বাস্থ্য কেন্দ্র, ৩টি উপস্বাস্থ্য কেন্দ্র ও ৮টি ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে গুনিয়াউক পল্লী স্বাস্থ্য কেন্দ্র ও ফান্দাউক উপস্বাস্থ্য কেন্দ্রসহ ৮টি পরিবারকল্যাণ কেন্দ্রের মধ্যে মাত্র ৩টিতে ডাক্তার থাকলেও তাদের পাওয়া রোগীদের ভাগ্যের ব্যাপার। ফলে গ্রামের হাজার হাজার সাধারণ মানুষ বাড়ির কাছে চিকিৎসা কেন্দ্র থাকা সত্ত্বেও বছরের পর বছর চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। একমাত্র গুনিয়াউক পল্লী স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা জরাজীর্ণ। দীর্ঘদিন সংস্কার না করায় মূল ভবনসহ আবাসিক ভবনের বিভিন্ন স্থান থেকে আস্তর খসে পড়ছে।

এছাড়াও বেশ কিছু স্বাস্থ্য পরিদর্শক, এমএলএসএস, মালি, নিরাপত্তা প্রহরীর পদ শূন্য রয়েছে । এ বিষয়ে উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ জিয়াউল ইসলাম সেলিম জানান, কয়েকজন কনসালট্যান্ট ডাক্তার প্রয়োজন। বিশেষ করে সার্জারি ও এনেসথেসিয়ার ডাক্তার থাকলে অপারেশনসহ অন্যান্য কাজ চালানো যেত।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি শুধু যৌনজীবনে অস্বস্তি সৃষ্টি করে না, বরং দৈনন্দিন জীবনেও জ্বালাপোড়া, চুলকানি...

Related Articles

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

24 April 2012

নাসিরনগর স্বাস্থ্য কমপেক্সে স্বাস্থ্যসেবা ব্যাহত

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV