স্বাস্থ্য সংবাদ

হার্ট সুস্থ রাখতে আশাবাদী হন

Share

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  এক গবেষনায় দেখা গেছে, জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং আনন্দময় জীবন হার্টকে সুস্থ-সবল রাখে। বিজ্ঞানীরা বলছেন, স্ট্রোক এবং করোনারি (হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনী) সংক্রান্ত রোগে আশাবাদী মানুষের ঝুঁকি ৫০ শতাংশ কম। হতাশা, ক্রোধ, উদ্বেগ, বৈরিতা হৃৎপিণ্ডের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। দীর্ঘদিন ধরে মানুষের আচরণের সঙ্গে হৃদরোগের সম্পর্কের ওপর গবেষণা পরিচালিত হয় হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথে।

এ বিষয়ে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের ওপর প্রাধান্য দেওয়া হয়। এই দীর্ঘমেয়াদি গবেষণায় অংশগ্রহণকারী বিজ্ঞানীরা ঐকমত্যে পৌঁছান যে, সুস্থ-সবল হার্টের জন্য হাসিখুশি এবং উদ্বেগহীন জীবনযাপন করা জরুরি।

মানসিক অবসাদ, হতাশা, ক্রোধ হার্টকে অসুস্থ করে তোলে। ফলে হার্ট অ্যাটাক বা হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। গবেষণায় অংশগ্রহণকারী বিজ্ঞানীরা বলছেন, শুধু ইতিবাচক ও নেতিবাচক বিষয় নয়, সন্তুষ্টি, আনন্দময় জীবন, পারিবারিক ও সামাজিক নিরাপত্তাবোধ এগুলোও মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পাশাপাশি ব্যক্তির সুশৃঙ্খল জীবনযাপন, আর্থ-সামাজিক অবস্থান, ধূমপান পরিহার করা এবং দৈহিক ওজন নিয়ন্ত্রণথ এসবও হৃদরোগের ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে বিশেষ বিবেচনার দাবি রাখে। যুক্তরাষ্ট্রের প্রধান দুটি ডাটাবেস কেন্দ্রের চিকিৎসক বোহেস এবং জ্যেষ্ঠ গবেষক ও প্রাবন্ধিক লরা কুবজানস্কি ২০০ রোগীর ওপর এ গবেষণা চালান।

গবেষকরা বলেন, পারিবারিক বন্ধন, শিক্ষা বা চাকরি ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যবোধ করা, আর্থ-সামাজিক শৃঙ্খলা, পারিবারিক ও রাষ্ট্রীয় নিরাপত্তাথ এসব বিষয় হৃদযন্ত্রকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করে।

এছাড়াও বিজ্ঞানীরা বলছেন, ব্যক্তির আচার-আচরণ, খাদ্যাভ্যাস ও নিয়মিত হালকা ব্যায়াম করার ওপর ব্যক্তির দৈহিক বা হৃৎপিণ্ডের সুস্থতা নির্ভর করে। তাদের পরামর্শ, মূল্যবান হৃদযন্ত্রের দীর্ঘায়ু ও তাকে কর্মক্ষম রাখতে হাসিখুশি থাকুন, পরিকল্পনামতো দৈনন্দিন কাজ ও জীবনযাপন করুন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

25 April 2012

হার্ট সুস্থ রাখতে আশাবাদী হন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV