স্বাস্থ্য সংবাদ

এক ওষুধের দাম ১৮ কোটি টাকা!

ওষুধ প্রস্তুতকারক সংস্থা নোভার্টিসের তৈরি এ ওষুধ যুক্তরাষ্ট্রের অনুমোদন পেয়েছে
Share

এক ওষুধের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা। ভাবা যায়! ওষুধের নাম জোলজিন্সমা। মূলত স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (এসএমএ) নামক স্নায়ুর জিনগত রোগের থেরাপি এটি। সম্প্রতি সুইজারল্যান্ডের ওষুধ প্রস্তুতকারক সংস্থা নোভার্টিসের তৈরি এ ওষুধ যুক্তরাষ্ট্রের অনুমোদন পেয়েছে।

সুইজারল্যান্ডের ওষুধ প্রস্তুতকারক সংস্থা নোভার্টিস তাদের ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি’ (এসএমএ)-এর জিন থেরাপি ‘জোলজিন্সমা’ চালানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল। স্নায়ুর জিনগত এই রোগের এককালীন চিকিৎসার খরচ প্রায় ২১ লাখ ডলার (১৭ কোটি ৬৬ লাখ ৭০ হাজার ৯০০ টাকা)। যা চিকিৎসাবিজ্ঞানে এখন পর্যন্ত সর্বোচ্চ।

দুবছরের কমবয়সি যে সব বাচ্চাদের এসএমএ রয়েছে, তাদের উপর জোলজিন্সমা ব্যবহারে অনুমোদন দিয়েছে ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’। যারা ইতিমধ্যে এসএমএ রোগে আক্রান্ত, আর যাদের ক্ষেত্রে ভবিষ্যতে এই রোগের উপসর্গ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে- এই দু’টো ক্ষেত্রেই এই থেরাপি প্রয়োগ করা যাবে।

সুইজারল্যান্ডের ওষুধ প্রস্তুতকারক সংস্থা নোভার্টিসের তৈরি এ ওষুধ যুক্তরাষ্ট্রের অনুমোদন পেয়েছে

এসএমএ’র মতো জিনগত রোগে প্রতিবছর অনেক বাচ্চা আক্রান্ত হয়। এই রোগে পঙ্গুত্ব, শ্বাসের সমস্যাতো বটেই, মৃত্যুও হতে পারে। এই থেরাপি এসএমএ-তে আক্রান্ত শিশুদের বাবা-মাকে আশার আলো দেখাবে বলেই মনে করছেন চিকিৎসকরা। এই থেরাপিতে, ভাইরাসের মাধ্যমে স্বাভাবিক ‘সার্ভাইভাল অফ মোটর নিউরন ১’ (এসএমএন১) জিন শরীরের ত্রুটিযুক্ত জিনকে প্রতিস্থাপন করে।

নোভার্টিস সংস্থার কর্মকর্তাদের দাবি, এই রোগের দীর্ঘকালীন চিকিৎসা অনেক বেশি ব্যয়বহুল, সেই তুলনায় এই এককালীন চিকিৎসা অনেক সস্তা। নোভার্টিসের দাবি, এর মধ্যে কমপক্ষে ১৫০ জন রোগীর উপর তারা এই থেরাপি প্রয়োগ করেছে। জন্মের পর পরই এই থেরাপি দেওয়া হলে প্রায় সম্পূর্ণ রোগমুক্তির সম্ভাবনা রয়েছে।

কিন্তু তথ্য বলছে, রোগ প্রতিরোধে এই থেরাপির সাফল্য খুব বেশি হলে পাঁচ বছর। নোভার্টিস এবার এই থেরাপিতে ইউরোপ ও জাপানের অনুমোদন পাওয়ার চেষ্টা চালাচ্ছে।

এর আগে এসএমএ’র অনুমোদিত চিকিৎসা পদ্ধতি বলতে ছিল বায়োজেনের ‘স্পিনরাজা’। ২০১৬ সালে অনুমোদন পাওয়া ‘স্পিনরাজা’ থেরাপিতে চার মাস অন্তর মেরুদণ্ডে ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হয়। সেই থেরাপির খরচ প্রথম বছরে ৭,৫০,০০০ ডলার, পরবর্তী বছরগুলিতে গড়ে ৩,৭৫,০০০ ডলারের মতো।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

28 May 2019

এক ওষুধের দাম ১৮ কোটি টাকা!

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV