স্বাস্থ্য সংবাদ

অভয়বাণী সত্ত্বেও ক্যালিফোর্নিয়ায় তেজস্ক্রিয়তা আতঙ্ক

Share
Share

ই-হেলথ২৪ ডেস্ক
জাপানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশান্ত মহাসাগরসংলগ্ন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তেজস্ক্রিয়তার আতঙ্ক এখন চরমে। সরকারি অভয়বাণী সত্ত্বেও গত দুই দিন থেকে প্রতিরোধমূলক ওষুধপত্র ক্রয়ের হিড়িক পড়েছে। ক্যালিফোর্নিয়ার খোলাবাজারে মুখোশ ও পটাশিয়াম আয়োডাইডের মজুদ ফুরিয়ে গেছে।
জাপানের সুনামি উপদ্রুত এলাকা এবং বিস্ফোরিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পাঁচ হাজার মাইল দূরে ক্যালিফোর্নিয়ার অবস্থান। মাঝখানে বিশাল প্রশান্ত মহাসাগর। জাপানে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের পর তেজস্ক্রিয়তার আতঙ্ক তীব্রভাবে ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়ায়। সেখানে ফেডারেল স্বাস্থ্য অধিদপ্তর জরুরি তথ্যকেন্দ্র স্থাপন করেছে। তেজস্ক্রিয়তা প্রতিরোধে পটাশিয়াম আয়োডাইড কার্যকর বলে সংবাদ প্রচার করা হচ্ছে। এ অবস্থায় গত মঙ্গলবারই ক্যালিফোর্নিয়ার খোলাবাজারে পটাশিয়াম আয়োডাইড শেষ হয়ে গেছে।
তবে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র মাইক সিসিলা বলেন, পাঁচ হাজার মাইল দূরত্বের কারণেই ক্যালিফোর্নিয়া নিরাপদ। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
এর পরও কর্তৃপক্ষ তেজস্ক্রিয়তা রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে ক্যালিফোর্নিয়া সীমান্তে অতিরিক্ত জনবল পাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা বায়ুমণ্ডল ও দুগ্ধজাত দ্রব্যে তেজস্ক্রিয়তার পরিমাণ ঘন ঘন পরীক্ষা করছেন।
ক্যালিফোর্নিয়া এয়ার রিসোর্স বোর্ডের বিজ্ঞানী টনি ভেনকারেন বলেন, বিস্ফোরণে মারাত্মক ধরনের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে তা মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিপজ্জনক পর্যায়ের বিস্ফোরণ ঘটলে পাঁচ হাজার মাইলের দূরত্বে তেজস্ক্রিয়তা পৌঁছাতে পাঁচ থেকে ১৫ দিন সময় লাগে বলে এ বিজ্ঞানী জানান।
কানাডার পরিবেশবিজ্ঞানী বিল পেটজার্ট বলেছেন, চেরনোবিল দুর্ঘটনার মতো উপর্যুপরি দুর্ঘটনা ঘটলে আতঙ্কিত হওয়ার কারণ আছে।
বিস্ফোরণের ব্যাপ্তি যদি পাঁচ থেকে আট মাইলব্যাপী হয়, তখনই শুধু যুক্তরাষ্ট্রের পশ্চিম সীমান্ত ও কানাডায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে বিপর্যয়টি এখন পর্যন্ত সে পর্যায়ে পৌঁছায়নি বলে তিনি আশ্বস্ত করেছেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট বাজারের আমিন মার্কেটের অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়। সভায়...

ঈদের ছুটির মাঝেও বিএমইউর বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান, চালু আছে এক্সরে সিটিস্ক্যান সেবা

পবিত্র ঈদ উল ফিতর ২০২৬-এর ছুটির মাঝে আজ বৃহস্পতিবার ১৯ মার্চ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ৬ শত ৮৫ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা...

Related Articles

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু...

হাম রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দেবে গণস্বাস্থ্য

ঢাকায় হামের রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে গণস্বাস্থ্য নগর...

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কানাডায় ওষুধ রপ্তানি শুরু করল নেভিয়ান লাইফ সায়েন্স

বাংলাদেশ থেকে কানাডায় ওষুধ রপ্তানির ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে নেভিয়ান লাইফ সায়েন্স...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

১৭ মার্চ ২০১১

অভয়বাণী সত্ত্বেও ক্যালিফোর্নিয়ায় তেজস্ক্রিয়তা আতঙ্ক

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV