স্বাস্থ্য সংবাদ

উপজেলায় থাকতে না চাইলে চাকরি ছেড়ে দিন: প্রধানমন্ত্রী

Share

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসকদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারি চাকরি করছেন, সরকারি বেতন নিচ্ছেন অথচ জেলা-উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করবেন না তা হবে না। তিনি বলেন, ইচ্ছে না হলে বা থাকতে অসুবিধা হলে চাকরি ছেড়ে দিন। আজ শনিবার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের ১৯তম বাংলাদেশ মেডিকেল সম্মেলন ও বিশেষ বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী সরকারি বেতনভুক্ত চিকিৎসকদের সামাজিক দায়িত্বের কথা বিবেচনা করে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে দেশে চিকিৎসা কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানান।
চিকিৎসা েেত্র গবেষণা কার্যক্রম বৃদ্ধির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মৌলিক গবেষণার পাশাপাশি প্রায়োগিক গবেষণাও করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠান বিশেষ করে বিভিন্ন ওষুধ কোম্পানিগুলোকে গবেষণার কাজে এগিয়ে আসতে হবে। যাতে রোগীরা কম খরচে চিকিৎসা পেতে পারে। অল্প টাকায় ওষুধ পেতে পারেন। এ জন্য সরকার সব ধরনের সহায়তা দেবে বলে তিনি আশ্বাস দেন।
শেখ হাসিনা বলেন, দেশের ওষুধ শিল্প একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত। দেশে প্রয়োজনীয় ওষুধের শতকরা ৯৭ ভাগ দেশীয় উৎপাদন থেকে মেটানো হচ্ছে। প্রায় ৮০টি দেশে ওষুধ রফতানি হচ্ছে। এছাড়া দেশের কয়েকটি ওষুধ কম্পানির ভ্যাকসিন উৎপাদন ভ্যাটমুক্ত রাখা হয়েছে। ভ্যাকসিন টেস্টিং এর জন্য ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
স্বাস্থ্যখাতের বাজেট বাড়ানোর ব্যাপারে তিনি বলেন, সরকারি কোষাগারে রাজস্ব সংগ্রহের পরিমাণ বাড়লে বাজেট বাড়বে। সেখান থেকে স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি করা সম্ভব হবে। চিকিৎসকদের নিয়মিত কর পরিশোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসকদের মাঝে কর প্রদানের প্রবণতা কম। অনেক সময় দেখা যায় চিকিৎসকরাসহ দেশের অনেক নামিদামি, বিশ্বখ্যাত ব্যক্তিরা কর ফাঁকি দেন। কর যেন দিতে না হয় এজন্য এক জায়গার টাকা অন্য জায়গায় রাখেন। বিদেশ থেকে প্রাপ্ত অর্থের কর ফাঁকি দেন। কিন্তু এটা মোটেও উচিত নয়।
অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মাহমুদ হাসানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলী, স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মজিবুর রহমান ফকির, বিএমএ মহাসচিব ডা. মো. শারফুদ্দিন আহমেদ, ডা. আব্দুর রউফ সরদার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চিকিৎসা সেবায় অবদানের জন্য তিনজন বিশিষ্ট চিকিৎসককে বিএমএ মরণোত্তর ও পাঁচ জন চিকিৎসককে বিএমএ পদক দেয়া হয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

12 March 2011

উপজেলায় থাকতে না চাইলে চাকরি ছেড়ে দিন: প্রধানমন্ত্রী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV