জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিতরোগ ও সমস্যা

অজান্তেই কিডনির ক্ষতি করছেন? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

Share
Share

হয়তো আপনি খুব নিয়ম মেনে চলেন। বাইরের ফাস্ট ফুড বা অস্বাস্থ্যকর পানীয় ছুঁয়েও দেখেন না। কিন্তু হঠাৎ কোনো শারীরিক সমস্যার কারণে চিকিৎসকের কাছে গিয়ে টেস্ট করানোর পর জানতে পারলেন, আপনার কিডনি রীতিমতো ক্ষতিগ্রস্ত! এমন কথা শুনে আকাশ থেকে পড়াটাই স্বাভাবিক। মনে হতে পারে, এমনটা কীভাবে সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন, এতে অবাক হওয়ার কিছু নেই। আমাদের দৈনন্দিন জীবনের এমন কিছু সাধারণ অভ্যাস রয়েছে, যা নিজের অজান্তেই নীরব ঘাতকের মতো কিডনির মারাত্মক ক্ষতি করে চলেছে।

জেনে নিন, প্রতিদিনের কোন ৬টি অভ্যাস এখনই বদলে ফেলা জরুরি।

১. পর্যাপ্ত পানি পান না করা

সারা দিনের কাজের ভিড়ে পানি পান করার মতো অতি সাধারণ একটি বিষয়কে অনেকেই একদমই গুরুত্ব দেন না। কিন্তু পানি পান কম হলে কিডনিতে পাথর জমতে পারে; যা অস্ত্রোপচার ছাড়া সারিয়ে তোলা কঠিন। শরীরে পানির অভাব হলে কিডনির পক্ষে দেহ থেকে ক্ষতিকারক টক্সিন বা বিষাক্ত উপাদান বের করা সম্ভব হয় না। ফলে মারাত্মক সংক্রমণের পথ তৈরি হয়। এ কারণেই প্রতিদিন নিয়ম মেনে পর্যাপ্ত পানি পান করা উচিত।

২. কাঁচা লবণ ও অতিরিক্ত সোডিয়াম গ্রহণ

খাবারে লবণ থাকার পরও পাতের পাশে কাঁচা লবণ নিয়ে খাওয়ার অভ্যাস আছে অনেকের। বাড়তি লবণ ছাড়া অনেকেই খাবার মুখে তুলতে পারেন না। এ ছাড়া প্যাকেটজাত চিপস, স্ন্যাকস বা ইনস্ট্যান্ট নুডলসেও প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে; যা শরীরে লবণের মাত্রা বাড়িয়ে দেয়। এই অভ্যাস অজান্তেই আমাদের কিডনির ক্ষতি করে। কারণ, রক্তে লবণের মাত্রা বাড়লে পাল্লা দিয়ে বাড়ে রক্তচাপ, যা কিডনির ক্ষয়কে ত্বরান্বিত করে।

৩. কথায় কথায় ব্যথানাশক ওষুধ খাওয়া

সামান্য গা-ব্যথা কিংবা জ্বর-জ্বর ভাব লাগলেই ব্যথানাশক বা পেইনকিলার মুখে দেন– এমন মানুষের অভাব নেই। এতে সাময়িকভাবে গায়ের ব্যথা হয়তো কমে, কিন্তু দীর্ঘমেয়াদে কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে। আপাতদৃষ্টে এই অভ্যাসে ভুল কিছু নেই মনে হলেও মাত্রাতিরিক্ত পেইনকিলার খেলে অনেক সময় কিডনি বিকলও হতে পারে। চিকিৎসকের পরামর্শ না মেনে এসব ওষুধ খেলে রক্তের গতিবেগ প্রভাবিত হয়, যার সরাসরি প্রভাব পড়ে কিডনির ওপর।

৪. অতিরিক্ত চিনি ও কোমল পানীয় পানের অভ্যাস

গরম লাগলেই লবণ-চিনির শরবতের বদলে কোমল পানীয় (কোল্ড ড্রিংকস) কিংবা সোডা ওয়াটার পান করেন কি? এতেও কিডনির ক্ষতি হতে পারে। আবার অনেকে দোকান থেকে কেনা পানীয় না খেলেও বাড়িতে বারবার চা-কফি পান করেন এবং প্রতিবারই তাতে প্রচুর চিনি মেশান। সাধারণ শরবতেও চিনি মেশানোর একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। শরীরে বিপুল পরিমাণে চিনি প্রবেশ করলে তা থেকে স্থূলতা (ওবেসিটি), ডায়াবেটিস ও কিডনির নানা রোগ হতে পারে।

৫. প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার খাওয়া

বাইরের চাউমিন বা এগরোল না খেলেও অনেকেই প্যাকেটে ভরা চিপস, বিস্কুট ও চকলেট ইচ্ছামতো খেয়ে থাকেন। এতে ফলাফল মোটেও আলাদা হয় না। এসব খাবার উচ্চ রক্তচাপ তৈরি করতে পারে। সেই সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকি তো থাকেই। আর যাঁরা দীর্ঘদিন উচ্চ রক্তচাপে ভোগেন, তাদের ক্ষেত্রে কিডনি বিকল হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই সময় থাকতেই দৈনন্দিন খাদ্যাভ্যাস থেকে এ ধরনের খাবার পুরোপুরি বাদ দেওয়া উচিত।

৬. রাত জাগা বা অপর্যাপ্ত ঘুম

যেকোনো কারণেই হোক, রাতের পর রাত ঘুম আসে না? এর ফলে কিডনির স্বাস্থ্যের ওপর বড় ধরনের আঘাত নেমে আসতে পারে। বর্তমানে নানা সমীক্ষায় উঠে এসেছে যে সাধারণ মানুষের মধ্যে রাতভর জেগে থাকার প্রবণতা বাড়ছে। কেউ হয়তো অফিসের কাজ করেন, কেউবা শুধু ফোনের স্ক্রিন স্ক্রোল করেই রাতের পর রাত পার করে দেন। এতে নিঃশব্দেই ব্যাহত হতে থাকে কিডনির স্বাভাবিক কার্যক্রম।

সময় থাকতেই এসব বিষয়ে সচেতনতা গড়ে তোলা জরুরি। প্রতিদিন নিয়ম মেনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, প্যাকেটজাত খাবার যথাসম্ভব এড়িয়ে চলুন। নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান এবং সকালে ঘুম থেকে উঠুন। প্রাথমিকভাবে কঠিন মনে হলেও অভ্যাস হয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না। এতে যে কেবল কিডনি ভালো থাকবে তা নয়; বরং সামগ্রিকভাবেই সুস্থ থাকা সম্ভব হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঈদের ছুটির মাঝেও বিএমইউর বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান, চালু আছে এক্সরে সিটিস্ক্যান সেবা

পবিত্র ঈদ উল ফিতর ২০২৬-এর ছুটির মাঝে আজ বৃহস্পতিবার ১৯ মার্চ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ৬ শত ৮৫ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে। চিকিৎসকরা বলছেন—মান নিশ্চিত না করে এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে বড় ঝুঁকি...

Related Articles

হাম রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দেবে গণস্বাস্থ্য

ঢাকায় হামের রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে গণস্বাস্থ্য নগর...

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

২৫ মে ২০২৬

অজান্তেই কিডনির ক্ষতি করছেন? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV