স্বাস্থ্য সংবাদ

ডায়াবেটিসের ভ্যাকসিন!

Share
Share

টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির ইনসুলিন উৎপাদনকারী কোষ বিটা কোষ ধ্বংস হওয়ায় অগ্ন্যাশয় ইনসুলিন তৈরি করতে পারে না। এ কারণে দেখা দেয় ডায়াবেটিস। টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্তদের রোগ নির্ণয়ের কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিন বিটা কোষকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। ‘ল্যানসেট’ সাময়িকীতে এ তথ্য প্রকাশিত হয়েছে।

ইসরায়েল, ইংল্যান্ড, হাঙ্গেরি ও বুলগেরিয়ার নতুন ডায়াগনোসিস করা ২০০ রোগীকে ভ্যাকসিন দিয়ে দেখা গেছে, বিটা কোষ ধ্বংস প্রক্রিয়া বন্ধ হওয়ায় তারা ইনসুলিন তৈরি করতে সক্ষম হয়েছেন। এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ডায়ামিড ভ্যাকসিন। ইউরোপ ও আমেরিকায় এ ভ্যাকসিন নিয়ে তিন পর্যায়ের গবেষণার শেষ পর্যায়ে আছে। এর আগের দুটি পর্যায়ের গবেষণায় এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে। ডায়াবেটিসে আক্রান্ত ৬৪০ শিশুর ওপর শেষ ধাপের এ গবেষণা চলছে। গবেষণার প্রথম পর্যায়ে ৭টি ভ্যাকসিন নিয়ে কাজ শুরু করলেও তৃতীয় পর্যায় পর্যন্ত টিকে আছে ডায়ামিডই। এ ভ্যাকসিন দেওয়ার ১৫ মাস পর্যন্ত ডায়াবেটিস আক্রান্তদের ওপর নজর রাখা হবে। আর পরীক্ষার ফলাফল ভালো হলেই বাজারে আসবে এ ভ্যাকসিন। লাখ লাখ শিশু মুক্তি পাবে ডায়াবেটিসের অভিশাপ থেকে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

১৩ নভেম্বর ২০১০

ডায়াবেটিসের ভ্যাকসিন!

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV