ত্বকের আমবাত কি এবং কেন?

Share

ডা. এম. আর করিম রেজা
ইংরেজিতে RASH এবং বাংলায় একে আমবাত বলা হয়। এটি সাধারণত কোনো রোগের লক্ষণ হিসেবে প্রকাশ পায়। ফুসকুড়ির রং, আকৃতি এবং ধরনের ভিন্নতা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত স্থান ‘লালাভ’ হয়ে থাকে। শরীরের কোনো বিশেষ স্থান বা সমস্ত শরীরেই দেখা দিতে পারে এটি। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের মধ্যেই এটি দেখা দেয়। অনেক সময় আক্রান্ত স্থানে চুলকানি, ব্যথা বা জ্বালাপোড়া থাকে। আমবাত বা ফুসকুড়ি ছোঁয়াচে হতে পারে আবার নাও হতে পারে। প্রায় শতাধিক রোগে এটি লক্ষণ হিসেবে প্রকাশ পায় :

কি কারণে ফুসকুড়ি (RASH) হয়

ত্বকের প্রদাহজনিত রোগ : যেমন একজিমা, সোরাইয়াসিস এবং বিভিন্ন ধরনের ডার্মাটাইটিস। িব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ : ইমপেডিগো, ফলিকুলাইটিস, সেলুলাইটিস ইত্যাদি। িফাংগাস বা ছত্রাকজনিত ত্বকের সংক্রমণ : ছইদ, দাদ। িপ্যারাসাইট বা পরজীবী সংক্রমণ : স্ক্যাবিস বা খোসপাঁচড়া, উকুন ইত্যাদি। িকোনো বিশেষ কিছুর সংস্পর্শে এলার্জিজনিত : প্রসাধন, পোশাক বা রাসায়নিক পদার্থ। িকিছু ওষুধ সেবনে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে। িআবহাওয়াজনিত কারণে যেমন রোদের ঘামাচি। পোকা-মাকড়ের কামড় এবং সংস্পর্শে। ত্বকের রোগ ছাড়া অন্য রোগ যেমন জন্ডিস, সিফিলিস, রিউম্যাটিক ফিভার, রক্তজনিত রোগ, অ্যামাইলোডসিস, সারকয়ডসিস ইত্যাদি রোগের লক্ষণ হিসেবে ক্ষুদ্রাকৃতি ফুসকুড়ি দেখা দিতে পারে।

চিকিৎসা

অ্যান্টি হিসটামিন জাতীয় খাবারের ওষুধ; ভ্যাসলিন, এন্টিসেপটিক ক্রিম ইত্যাদি ব্যবহারে পরিত্রাণ না পেলে চিকিৎসকের পরামর্শ নিন।

প্রকৃত রোগ নির্ণয়ের মাধ্যমে চিকিৎসা প্রদান করলে খুবই দ্রুত আরোগ্য লাভ সম্ভব। কিছু কিছু রোগের ক্ষেত্রে পূর্ণ-আরোগ্য সম্ভব নাও হতে পারে কিন্তু চিকিৎসা গ্রহণে রোগ নিয়ন্ত্রণ করে স্বাভাবিক জীবন-যাপন সম্ভব যেমন সোরাইয়াসিস।

ডা. এম. আর করিম রেজা
কনসালটেন্ট, চর্ম, এলার্জি ও কসমেটিকজনিত রোগ, ফোন : ০১৮১৯-২৩৭৩৫০

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

29 March 2011

ত্বকের আমবাত কি এবং কেন?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV