নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

ভাইরোলজির শিক্ষকরাও পাবেন প্রণোদনা ভাতা

Share
Share

চিকিৎসায় বেসিক সাবজেক্ট হিসেবে ভাইরোলজি বিভাগের শিক্ষকদের প্রণোদনা ভাতা দিবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দাপ্তরিকভাবে নন-প্র্যাকটিসিং ডিক্লারেশন দেখিয়ে এই প্রণোদনা নিতে হবে তাদের। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ভাতা দেওয়া হবে। এর আগে নয়টি বিভাগের শিক্ষকদের এই প্রণোদনা ভাতা দেওয়া হতো।

সোমবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা-১) উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্টের শিক্ষক সংকট দূরীকরণের লক্ষ্যে পূর্বের ধারাবাহিকতায় দেশের সরকারি মেডিকেল কলেজসমূহে বেসিক সাবজেক্ট হিসেবে ভাইরোলজি বিষয়ে পাঠদানরত শিক্ষকগণকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে নির্ধারিত হারে শর্তসাপেক্ষে মাসিক প্রণোদনা ভাতা প্রদানের সরকারি আদেশ নির্দেশক্রমে জারি করা হলো।

এর আগে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর জারিকৃত এক প্রজ্ঞাপনে বেসিক সাবজেক্ট হিসেবে নয়টি বিভাগকে প্রণোদনা ভাতায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিভাগগুলো হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথলজি ও অ্যানেসথেসিওলজি।

সোমবারের প্রজ্ঞাপনে ভাইরোলজি বিভাগ ওই প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ বিভাগের ২০১৯ সালের ১৮ আগস্টের স্মারক মারফত মঞ্জুরকৃত নির্ধারিত হারে শর্তসাপেক্ষে বেসিক সাবজেক্টের প্রণোদনা ভাতা দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবম গ্রেডে ১০ হাজার, অষ্টম গ্রেডে ১১ হাজার, সপ্তম গ্রেডে ১৩ হাজার, ষষ্ঠ গ্রেডে ১৫ হাজার, পঞ্চম গ্রেডে ১৬ হাজার, চতুর্থ গ্রেডে ১৮ হাজার এবং তৃতীয় গ্রেডে ২০ হাজার টাকা প্রণোদনা ভাতা নির্ধারণ করা হয়েছে।

এতে বলা হয়েছে, বেসিক সাবজেক্টের শিক্ষকদের মাসিক প্রণোদনা ভাতা দেওয়ার লক্ষ্যে তাদের থেকে দাপ্তরিকভাবে নন-প্র্যাক্টিসিং ডিক্লারেশন নিতে হবে। কোনো শিক্ষক এতে ব্যর্থ হলে বা প্র্যাকটিসিংয়ের সাথে জড়িত হলে তিনি এই ভাতার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

এতে আরও উল্লেখ করা হয়, নিজস্ব রিসোর্স সিলিংয়ের মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে, এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। এছাড়া এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

এছাড়া এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

১০ ডিসেম্বর ২০২৪

ভাইরোলজির শিক্ষকরাও পাবেন প্রণোদনা ভাতা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV