‘মানসিক যন্ত্রণায় ভুগছে বাংলাদেশের ২৬ শতাংশ মানুষ’

দেশের ২৬ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছে। ছবি: সংগৃহীত
Share

বাংলাদেশের ২৬ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণায় বা মানসিকভাবে সুস্থ থাকার লড়াই করছে। সম্প্রতি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেপিয়েন ল্যাবসের ‘মেন্টাল স্টেট অব দ্য ওয়ার্ল্ড ইন-২০২৩’ শীর্ষক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপের ফলাফল নিয়ে গত ৪ মার্চ সেপিয়েন ল্যাবস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ৭১টি দেশের ১৩টি ভাষার মোট ৫ লাখ মানুষের ওপর জরিপ চালিয়ে তারা এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে দেখা যায়, জরিপে স্থান পাওয়া বিশ্বের ৭১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৩। আর বাংলাদেশের মেন্টাল হেলথ কোশেন্ট বা এমএইচকিউ স্কোর ৬২। সেই হিসেবে বাংলাদেশের ২৬ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে বা মানসিকভাবে সুস্থ থাকার লড়াই করছে।

জরিপে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়া থেকে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা স্থান পেয়েছে। এসব দেশের মধ্যে মানসিকভাবে সবচেয়ে বেশি সুস্থ রয়েছে শ্রীলঙ্কার মানুষ। সেখানে মাত্র ১৪ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছে।

তবে মানসিক যন্ত্রণার দিক থেকে বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থায় রয়েছে ভারত ও পাকিস্তানের মানুষেরা। ভারতের ৩০ শতাংশ ও পাকিস্তানের ২৮ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছে।

৭১টি দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের মানুষ। উভয় দেশেরই ৩৫ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে।

তবে যুদ্ধের দামামার মধ্যেও মানসিকভাবে সুস্থতার দিক থেকে ওপরের দিকে রয়েছে ইসরায়েল। দেশটির মাত্র ২০ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছে বলে জরিপ থেকে জানা গেছে। এ জরিপে স্থান পায়নি ফিলিস্তিন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই ভাবেন—স্ট্রেস, মোবাইল ব্যবহার বা অনিয়মিত জীবনযাপনই এর একমাত্র কারণ।...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

12 March 2024

‘মানসিক যন্ত্রণায় ভুগছে বাংলাদেশের ২৬ শতাংশ মানুষ’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV