নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বিশ্ব ট্রমা দিবস: শারীরিক ও মানসিক আঘাতজনিত সমস্যায় করণীয়

Share

প্রতিবছর ট্রমা বা দুর্ঘটনার ফলে পৃথিবীতে অনেক মানুষের মৃত্যু ঘটে। এছাড়াও সারা জীবনের জন্য শারীরিক বা মানসিক কারণে অক্ষমও হয়ে যান অনেকে। ট্রমা জনিত দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য সামান্য কিছু সতর্কতামূলক পদ্ধতি গ্রহণ করা দরকার।

আজ ১৭ অক্টোবর (রবিবার) বিশ্ব ট্রমা দিবস। সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় আহত মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সচেতনতা তৈরিতে এ দিবসটি পালন করা হয়। সাধারণত হঠাৎ কোনো শারীরিক ও মানসিক আঘাত পেলে মানুষ ট্রমায় যায়। আর এসব মানুষের জীবনকে একটু সহজ করতে পালিত হয়ে আসছে দিবসটি।

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। যদিও বাংলাদেশে সরকারি পর্যায়ে এ পর্যন্ত দিবসটি পালন করা হয়নি। কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে দিবসটি।

ট্রমা বলতে শরীরে সৃষ্ট কোনো আঘাত ও মানসিকভাবে বিপর্যয়কে বোঝায়। সড়ক দুর্ঘটনা, আগুন লাগা, পুড়ে যাওয়া, গাছ বা উঁচু ভবন থেকে পরে আঘাত পাওয়া, নারীদের প্রতি হিংসাত্মক আচরণ, শিশু ও বৃদ্ধসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বিরুদ্ধে অপরাধ, এসব নানাবিধ কারণে ট্রমা হতে পারে। ট্রমার সবচেয়ে বড় কারণ হলো সড়ক দুর্ঘটনা। অনেক আঘাত অস্থায়ী বা স্থায়ী অক্ষমতা সৃষ্টি করে।

জাতীয় অপরাধ-সংক্রান্ত রেকর্ড বু্যরোর (এনসিআরবি) তথ্য অনুযায়ী ২০১৫ সালে প্রায় ৪ লাখ ১৩ হাজার ৪৫৭ জন শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। ট্রমার কারণে রোগের হার এখন আতঙ্কজনকভাবে বাড়ছে। এতে শুধু অসুস্থতা ও মৃতু্যর হার বাড়ছে তা নয়, বরং সড়ক দুর্ঘটনায় তরুণদের মৃতু্যর কারণে জাতীয় উৎপাদনে বিপর্যয় আনছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিবছর বিশ্বে প্রায় ১২ লাখ মানুষ দুর্ঘটনায় নিহত হয় এবং আহত হয় ৫ কোটির বেশি মানুষ। বাংলাদেশে সঠিক পরিসংখ্যান না থাকলেও সড়ক দুর্ঘটনা প্রতি বছর কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। যত মানুষ নিহত হয়, তার চেয়ে তিন গুণ বেশি মানুষকে পঙ্গুত্ববরণ করতে হয়। ১০ গুণ মানুষকে হাসপাতালে ভর্তি থাকতে হয় এবং ৩০ গুণ মানুষকে চিকিৎসা নিতে হয়। ফলে বিশেষজ্ঞরা আঘাতজনিত ট্রমা কমাতে যথাযথ সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার কথা বলছেন।

দিবসটি উপলক্ষ্যে আজ সড়ক ও বিভিন্ন ধরনের দুর্ঘটনা নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিশ্ব ট্রমা দিবস পালন করছে। এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার নানা কর্মসূচি হাতে নিয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

17 October 2021

বিশ্ব ট্রমা দিবস: শারীরিক ও মানসিক আঘাতজনিত সমস্যায় করণীয়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV