সংসদে দেশের বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের দাবি

Share

বিদেশ যেতে হলে করোনা পরীক্ষার নেগেটিভ থাকতে হয়। অনেক সময় করোনা পরীক্ষায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। বিষয়টি বিবেচনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের আহ্বান করেছেন সরকার দলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ।

দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ। বিদেশগামীদের করোনা পরীক্ষার ভোগান্তি দূর করতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এই দাবি জানান।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণ বিধিতে এই দাবি করেন চট্টগ্রাম-৮ আসনের এই এমপি। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন হয়।

মোছলেম উদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশ থেকে অনেক বিদেশেই যাচ্ছেন। যাদেরকে করোনা পরীক্ষা করতে হয়। যাতে কিছু ভোগান্তি হচ্ছে। করোনার পরীক্ষার রিপোর্ট ৬ ঘণ্টার মধ্যে না পেলে বিমান কর্তৃপক্ষ বা অন্যান্য বিদেশি বিমান কর্তৃপক্ষ তা গ্রহণ করছে না। এতে বিদেশগামী যাত্রীরা যথেষ্ট ভোগান্তির শিকার হচ্ছেন।

তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তাই বিমানবন্দরে যদি পিসিআর ল্যাব স্থাপন করা হয় তাহলে রিপোর্ট ছয় ঘণ্টার মধ্যে পাওয়া যাবে। সেটি নিয়ে বিদেশ যেতে কাউকে অসুবিধা ভোগ করতে হবে না।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

03 September 2021

সংসদে দেশের বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের দাবি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV