পানি দিয়ে নকল টিকা বানানোর হোতা গ্রেপ্তার

Share

স্যালাইন ও পানি দিয়ে বানানো নকল টিকা লাখ লাখ ডলারে বিক্রির ঘটনার হোতাকে চীনে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম কং।

বিবিসির আজ মঙ্গলবারের খবরে জানা যায়, কং স্যালাইন ও মিনারেল ওয়াটার দিয়ে ৫৮ হাজার ডোজ নকল টিকা বানান। এর আগে তিনি আসল টিকার মোড়কের নকশা নিয়ে গবেষণা করেন। এরপর সেই আদলে নকল টিকা বানান।

এই নকল টিকাগুলো বিদেশেও পাচার করা হয়। তবে কোথায় সেগুলো পাঠানো হয়েছে, তা জানা যায়নি।

করোনার টিকাসংক্রান্ত জালিয়াতি নিয়ে দেশটিতে ৭০ জনকে আটক করা হলো। ২০টির বেশি জালিয়াতির মামলায় তাঁদের আটক করা হয়। বেইজিং নকল টিকা কেলেঙ্কারির ঘটনা বন্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে।

টিকা নিয়ে জালিয়াতির ঘটনাগুলোর বেশির ভাগ সামনে আসে গত বছরের শেষ দিকে। তবে চলতি সপ্তাহে ঘটনাগুলো জানা গেছে বিস্তারিতভাবে।

আদালত সূত্রে জানা যায়, কং ও তাঁর দল গত বছরের আগস্টের দিকে সিরিঞ্জ বোতলের ভেতরে স্যালাইন ও মিনারেল পানি ভরে টিকা হিসেবে বাজারজাত করেন। এভাবে তাঁরা ২৭ লাখের বেশি ডলার হাতিয়ে নেন। গত বছরের নভেম্বর মাসে নকল টিকার ৬০০ ডোজ হংকংয়ে পাঠানো হয়। আসল প্রস্তুতকারকদের অভ্যন্তরীণ চ্যানেলগুলো ব্যবহার করে নকল এই টিকাগুলো বিক্রি করা হয়েছিল।

নকল টিকাগুলো বেশি দামে বিভিন্ন হাসপাতালে বিক্রি করা হয়। আরও কিছু অপরাধী গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে নকল টিকা সরবরাহ করে।

চীনের সুপ্রিম পিপলস প্রসিকিউরেটোরেট নকল টিকার ঘটনায় পুলিশকে সহযোগিতা করতে আঞ্চলিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

গত সপ্তাহে চীনে নতুন চান্দ্রবর্ষ উদ্‌যাপনের আগেই ১০ কোটি টিকার ডোজ আসবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা। যদিও ওই সময় পর্যন্ত মাত্র চার কোটি মানুষকে টিকা দিতে পেরেছে চীন। তবে কঠোর লকডাউন, করোনা পরীক্ষার মাধ্যমে চীনে মহামারি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

16 February 2021

পানি দিয়ে নকল টিকা বানানোর হোতা গ্রেপ্তার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV