প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

করোনা প্রতিরোধে দেশের স্বাস্থ্যখাতের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

Share

করোনা ভাইরাস প্রতিরোধ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের সব বন্দরে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে তিনটি শক্তিশালী কমিটি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, করোনা ভাইরাস বর্তমানে বিশ্বের ৭০টিরও বেশি দেশে প্রবেশ করেছে। আমাদের দেশেও এই ভাইরাসটি চলে আসতে পারে। যদি ভাইরাসটি চলেও আসে তার জন্য স্বাস্থ্যখাতের সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। দেশের সব বন্দরে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, ডাক্তার-নার্সদের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত রাখা, সার্বক্ষণিক হটলাইন খোলা রাখার ব্যাবস্থার পাশাপাশি দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং আন্তঃমন্ত্রণালয়ভিত্তিক তিনটি শক্তিশালী কমিটি গঠন করে দেয়া হয়েছে।

বুধবার বিকালে রাজধানীর মহাখালীর নিপসমের পুনঃসজ্জিত অডিটোরিয়াম ও নবনির্মিত ব্যায়ামাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা,জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও আন্তঃ মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমার (স্বাস্থ্যমন্ত্রী) নেতৃত্বে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবসহ এডিবি, বিশ্ব ব্যাংক, ইউনিসেফ, ইউএসএইডসহ ৩১ সদস্যবিশিষ্ট তিনটি গুরুত্বপূর্ণ কমিটি করে দেয়া হয়েছে।সু তরাং দেশে কোন কারণে করোনাভাইরাস চলে এলেও তা আশংকার কারণ হতে পারবে না।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপের সভাপতি ডা. ইকবাল আর্সেনাল, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল আজিজ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন নিপসমের পরিচালক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

04 March 2020

করোনা প্রতিরোধে দেশের স্বাস্থ্যখাতের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV