টিপস & ট্রিকসহারবাল চিকিৎসা

শিশুর সর্দি সারান ঘরোয়া উপায়ে

Share

প্রায়ই শিশুরা সর্দি-কাশিতে ভোগে। এতে তাদের ঘুমের ব্যাঘাত হয়। কান্নাকাটি শুরু করে। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণেও শিশুর সর্দি-কাশি হতে পারে।

স্বাস্থ্য ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, শিশুর বছরে পাঁচ-ছয়বার সর্দি বা ফ্লু হওয়া খুবই সাধারণ। তবে শিশুর যত্ন নেওয়া জরুরি। ঘরোয়া উপায়ের মাধ্যমে সাধারণ সর্দি-কাশি থেকে সহজেই মুক্তি পেতে পারে শিশু। আসুন, জেনে নিই সেসব উপায়—

আদা ও মধু

সর্দি-কাশি সারাতে আদা ও মধুর মিশ্রণ খুবই উপকারী। আদার রস বের করে তাতে মধু মেশান এবং এই মিশ্রণটি দিনে দু-তিনবার শিশুকে খাওয়ান।

সরিষার তেল

সরিষার তেলের উপকারিতার কথা অনেকেই জানেন। বড়দের ক্ষেত্রেও সরিষার তেল উপকারী। বাচ্চাদের সর্দি সারানোর ক্ষেত্রে সরিষার তেল কার্যকর। দুই কোয়া রসুন দিয়ে সরিষার তেল গরম করুন। এ তেল দিয়ে শিশুর পায়ের পাতা, পিঠ, হাতের তালু ও বুকে মালিশ করুন। শিশুর সর্দি থেকে উপশম হবে।

নারকেল তেল ও কর্পূর

নারকেল তেলে অল্প কর্পূর দিয়ে গরম করুন। এটি বাচ্চার বুক, পিঠ ও গলায় আলতোভাবে লাগান। এতে সর্দি-কাশি থেকে রক্ষা পাবে শিশু।

দুধে জায়ফল

সর্দি সারাতে দুধে জায়ফল দুর্দান্ত ঘরোয়া উপায়। কয়েক চামচ দুধ নিন এবং তাতে এক চিমটি জায়ফল পাউডার দিয়ে একবার ফোটান। এরপর ঠাণ্ডা করে শিশুকে খাওয়ান। শিশু উপকৃত হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বন্যায় নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি ও করণীয়

বাংলাদেশে বন্যা একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবছরই দেশের বিভিন্ন অঞ্চলে কোনো না...

খালি পেটে লিচু খেলে যে সমস্যা হতে পারে

গ্রীষ্মকালীন একটি রসালো ফল লিচু। মিষ্টি স্বাদের এই ফলটি ছোট বড় সবারই...

10 November 2020

শিশুর সর্দি সারান ঘরোয়া উপায়ে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV