জেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকস

লেবু-আদা চায়ের স্বাস্থ্য উপকারিতা

Share

কেউ চা খেতে পছন্দ করেন, কেউ আবার কফি। যাঁরা স্বাস্থ্যসচেতন, তাঁরা গ্রিন টি বেশি পছন্দ করেন। অনেকের আবার আদা চা ও লেবু চায়ে মন। সর্দি-কাশির ক্ষেত্রে আদা চা বেশি উপকারী বলে মনে করা হয়।

স্বাস্থ্য ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবু-আদা চা পান করলে বমি বমি ভাব, মাথাব্যথা, ঠাণ্ডা লাগা ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এ ছাড়া এর আরো উপকারিতা রয়েছে। আসুন, লেবু-আদা চায়ের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক—

বমি-বমি ভাব দূর হয়

শারীরিক দুর্বলতা, গর্ভাবস্থা, কেমোথেরাপি বা চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে অনেক সময় বমি-বমি ভাব আসে। এ ক্ষেত্রে লেবু-আদা চা দারুণ কাজ করে। গবেষণায় দেখা গেছে, বমি-বমি ভাব, বদহজম, ডায়রিয়া এবং পেটে ব্যথার মতো গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যার চিকিৎসার ক্ষেত্রে আদা বেশ কার্যকর ভূমিকা পালন করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

আদা জমে থাকা কফ ও রক্ত জমার হাত থেকে স্বস্তি দেয়। লেবু ভিটামিন সি সমৃদ্ধ, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

হার্টের জন্য ভালো

এটি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। আদা ব্লাড সার্কুলেশন বাড়াতে এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-প্লেটলেট, হাইপোটেনসিভ এবং হাইপোলিপিডেমিকের মতো প্রভাবের জন্য পরিচিত। এসব বৈশিষ্ট্য হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে।

হজমে সাহায্য করে

লেবু শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে, যে কারণে হজমে সমস্যা হয় না।

সর্দি-কাশি দূর করে

লেবু-আদা চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি এটি সর্দি-কাশি, ঠাণ্ডা লাগা থেকে রক্ষা করতেও সাহায্য করে। লেবু ও আদা উভয়ই সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে খুবই কার্যকর।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

06 November 2020

লেবু-আদা চায়ের স্বাস্থ্য উপকারিতা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV