শীতে সুস্থ থাকতে ৫ খাবার

Share

শীতে অনেকে পানির কাছে ঘেঁষতে ভয় পান। ঠাণ্ডার কারণে অনেকে পানিও কম পান করেন। কিন্তু শরীরকে তো হাইড্রেট রাখা জরুরি। শরীরকে হাইড্রেট না রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা, দেহের তাপমাত্রা ইত্যাদির ওপর প্রভাব পড়তে পারে।

স্বাস্থ্য ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু খাবার রয়েছে, যা শরীরকে হাইড্রেট রাখতে সহায়তা করে। আসুন, আমরা এমন পাঁচটি খাবারের গুণাগুণ জেনে নিই—

পালং শাক

পুষ্টিসমৃদ্ধ পালং শাক ত্বক ও চুলের জন্য উপকারী। পালং শাক শীতে আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সহায়তা করে। সবুজ শাকসবজিতে ৯০ শতাংশেরও বেশি পানি থাকে। এ ছাড়া পালং শাক লুটিন, পটাসিয়াম, ফাইবার, ফোলেট ও ভিটামিন-ই-তে পরিপূর্ণ।

টমেটো

রান্নায় ব্যবহৃত সবজিগুলোর অন্যতম টমেটো। এতে প্রায় ৯০ শতাংশ পানি থাকে, যা শরীরকে ভেতর থেকে পুষ্ট রাখতে সহায়তা করে। টমেটো ওজন কমাতে সাহায্য করে।

ক্যাপসিকাম

ক্যাপসিকামের গুণ অনেক। হলুদ ও সবুজ ক্যাপসিকামে প্রচুর পানি থাকে এবং আমাদের দেহকে হাইড্রেট রাখতে সহায়তা করে। ক্যাপসিকামে ৯৩.৯ শতাংশ পানি রয়েছে। এ ছাড়া এতে ভিটামিন সি, ভিটামিন বি৬, বিটা ক্যারোটিন, থায়ামিন ও ফলিক অ্যাসিড রয়েছে।

ফুলকপি

শীতের শাকসবজির মধ্যে বেশির ভাগ মানুষই ফুলকপি খেতে পছন্দ করেন। এটি দিয়ে স্যালাড, স্যুপ ও বিভিন্ন তরকারি তৈরি করা যায়।

অলিভ অয়েল

অলিভ অয়েল ভিটামিন-ই, ভালো ফ্যাট জাতীয় পুষ্টিতে সমৃদ্ধ এবং আমাদের শরীরকে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে। শীতে অলিভ অয়েল দারুণ ময়েশ্চারাইজার। তাই ত্বক ভালো রাখতে অলিভ অয়েল দিয়ে শরীরে ম্যাসাজ করতে পারেন। রান্নায়ও ব্যবহার করতে পারেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

04 November 2020

শীতে সুস্থ থাকতে ৫ খাবার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV