আমের আঁটি দূর করে খুশকির সমস্যা

Share

আমের আঁটি ফেলে না দিয়ে যত্নে রাখুন কেননা এটির রয়েছে নানা গুণাগুণ। গবেষকরা জানিয়েছেন, প্রতি ১০০ গ্রাম আমের আঁটিতে রয়েছে ৬ গ্রাম প্রোটিন, ২০ গ্রাম ম্যাগনেসিয়াম, ৩২ গ্রাম কার্বোহাইড্রেড, ৩ গ্রাম ডায়েটরি ফাইবার আর প্রচুর পরিমাণে ভিটামিন বি-৬ ও বি-১২। এছাড়াও আমের আঁটিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, খনিজ এবং অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান।

আমের আঁটি নানা সমস্যা সমাধানে ব্যবহার করতে প্রথমে এটি গুঁড়া করে নিন।

আসুন জেনে নিন আমের আঁটির গুঁড়ার গুণাবলিগুলো….

১. আপনি যদি খুশকির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যান তবে আমের আঁটি ব্যবহার করতে পারেন। এক চিমটি আমের আঁটির গুঁড়ার সঙ্গে ২-৩ চামচ সরিষার তেল মিশিয়ে চুলের গোড়ায় ভাল করে মালিশ করুন। এতে চুল উজ্জ্বল হবে পাশাপাশি খুশকির সমস্যা দূর হবে।

২. শুষ্ক ও রুক্ষ ত্বকের আমের আটির জুড়ি নেই। এজন্য আমের আঁটির গুঁড়ার সঙ্গে সরিষার তেল মিশিয়ে ত্বকে মালিশ করুন। নিয়মিত এটি ব্যবহার করলে ত্বক তেলতেলে ও উজ্জ্বল হয়ে উঠবে।

৩. দাঁতের যত্নেও আমের আঁটি ব্যবহার করতে পারেন। ঝকঝকে দাঁত আর সুস্থ মাড়ি পেতে আমের আঁটির গুঁড়া দিয়ে দাঁত মাজুন।

৪. পিঁপড়া, মৌমাছি বা অন্যান্য কীট কামড়ালে জ্বালা-পোড়া করে। এই জ্বালা-পোড়া দূর করতে আক্রান্ত স্থানে আমের রস বা আমের আঁটির গুঁড়া লাগালে সাময়িক ভাবে ব্যথার বোধ দ্রুত কমে যায়।

৫. যে কোনও খাবারের সঙ্গে আমের আঁটির গুঁড় মিশিয়ে খেতে পারলে উচ্চ কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, স্থূলতা বা ডায়াবেটিসের মতো সমস্যা সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

গর্ভাবস্থায় কারিনার নাচ, ভাইরাল ভিডিও

আর কয়েকদিনের মধ্যই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কাপুর খান। ফেব্রুয়ারি...

সিজারের কাটা দাগ হালকা করতে মাসাজ বেশ উপকারী

সন্তান জন্মের পর সিজারের দাগ দূর করতে চিকিৎসকরা নানা চিকিৎসার কথা বলে...

এই দুই উপাদানে দূর করুন খুশকি

শীতকালের স্বাস্থ্য সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি হলো খুশকি। নারী পুরুষ যে কারোরই...

শীতে ত্বকের যত্নে ৭ তেল

সকল প্রকারের ত্বক বিউটি অয়েল বা সৌন্দর্যবর্ধক তেল থেকে উপকার পেতে পারে।...

শীতে ত্বকের যত্ন

দেখতে দেখতে বছর ঘুরে ফিরে এল শীতের আমেজ। হিম হিম ঠান্ডা হাওয়ার...

ওজন কমাতে খালি পেটে যা খাবেন

ওজন কমানোর প্রচেষ্টায় অনেকেই শরীরচর্চা করার পাশাপাশি এমনকি তাদের প্রধান বেলার খাবার...

22 July 2019

আমের আঁটি দূর করে খুশকির সমস্যা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV