দেশে করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন ৪৫ লক্ষাধিক মানুষ

Share

দেশে এ পর্যন্ত ৪৫ লাখ ৩০ হাজার ৮২০ জন করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন মানুষ টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহণকারীদের মধ্যে ২১ লাখ ৫০ হাজার ৩৫৫ জন পুরুষ এবং ১১ লাখ ৯১ হাজার ১৫০ জন নারী রয়েছেন। আজ (মঙ্গলবার, ২ মার্চ, ২০২১) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ১৪ হাজার ৬৮০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৬৮ হাজার ৫৩৯ এবং নারী ৪৬ হাজার ১৪১ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১০ লাখ ২৭ হাজার ৮১ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৪ লাখ ৯৪ হাজার ৫৩, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৪২ হাজার ৮৯৮, চট্টগ্রাম বিভাগে ৭ লাখ ২৬ হাজার ৬৯, রাজশাহী বিভাগে ৩ লাখ ৬৬ হাজার ২২৯, রংপুর বিভাগে ৩ লাখ ৩ হাজার ৭৮০, খুলনা বিভাগে ৪ লাখ ১৭ হাজার ৪৭৬, বরিশাল বিভাগে ১ লাখ ৫৬ হাজার ২৩৭ এবং সিলেট বিভাগে ২ লাখ ১ হাজার ৭৩৫ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

02 March 2021

দেশে করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন ৪৫ লক্ষাধিক মানুষ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV