নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

যুক্তরাষ্ট্রে জনসনের এক ডোজের কোভিড টিকার অনুমোদন

Share

জনসন অ্যান্ড জনসনের তৈরি এক ডোজের করোনার টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার পর তৃতীয় কোম্পানির অনুমোদিত টিকা পেতে যাচ্ছেন মার্কিনিরা। সংবাদমাধ্যম সিএনএন ও বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে।

জনসনের এই টিকাটির ট্রায়ালে করোনায় আক্রান্ত হয়ে বেশি অসুস্থদের বেলায় ৮৫ শতাংশ কার্যকারিতা মিলেছে। তবে প্রাথমিক থেকে মাঝারি পর্যায়ের রোগীসহ গড় হিসাব করা হলে তাতে ৬৬ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে।

জনসনের টিকার ট্রায়ালে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে কিছুটা কম কার্যকারিতা মিলেছে। এসব দেশের করোনার ভ্যারিয়েন্টগুলোতে এই টিকা তুলনামূলক কম কার্যকর বোঝা গেছে। তবে গুরুতর অসুস্থদের বেলায় ‘তুলনামূলক বেশি’ কার্যকারিতা মিলেছে। তবে টিকা নেওয়ার পর ২৮ দিনে কারও মৃত্যু হয়নি, এমনকি কাউকে হাসপাতালেও ভর্তি হতে হয়নি।

জনসনের টিকাটি এক ডোজের হওয়ায় এবং এর রক্ষণাবেক্ষণ ব্যয় কম হওয়ায় টিকাদান কর্মসূচি আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে। ফাইজার-বায়োএনটেক বা মডার্নার টিকার মতো এটি ব্যাপকভাবে হিমায়িত ফ্রিজেও রাখা লাগবে না সাধারণ রেফ্রিজারেটরেই রাখা যাবে।

যুক্তরাষ্ট্রের পুরোনো বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসনের বেলজিয়াম ভিত্তিক প্রতিষ্ঠান জ্যানসেন এই টিকা তৈরি করেছে।

এ বছরের জুনের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রকে ১০ কোটি ডোজ টিকা সরবরাহের চুক্তি করেছে কোম্পানিটি। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা এরই মধ্যে তাদের কাছে টিকার অর্ডার দিয়ে রেখেছে। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও গ্যাভি জোটের মাধ্যমে দরিদ্র দেশগুলোর জন্য টিকা সরবরাহের কর্মসূচি কোভ্যাক্সের পক্ষ থেকে জনসনকে ৫০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জনসনের টিকার অনুমোদন পাওয়াকে সব মার্কিনির জন্য সুসংবাদ হিসেবে আখ্যায়িত করেছেন। এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘এটা অগ্রগতির খবর। তবে আমাদের লড়াইয়ের অনেক পথ বাকি। তবুও আজকের খবরটি আমরা উদযাপন করব। সব আমেরিকানের প্রতি আমার আহ্বান হাত ধোয়া, সামাজিক দূরত্ব মেনে চলা ও মাস্ক পরা চালিয়ে যেতে হবে।’

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

28 February 2021

যুক্তরাষ্ট্রে জনসনের এক ডোজের কোভিড টিকার অনুমোদন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV