জেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকস

খাওয়া না কমিয়ে যেভাবে ওজন কমাবেন

Share
Share

ওজন নিয়ে সমস্যায় থাকেন অনেকে। ওজন কমাতে তাই একাধিক পদ্ধতি অবলম্বনও করেন। অনেকের মধ্যেই ভুল ধারণা থাকে, খাবার বন্ধ করলে বা কমিয়ে দিলে ওজন কমে যায়। কিন্তু চিকিৎসক থেকে পুষ্টিবিদ সকলেই বলে থাকেন, খাবার বন্ধ করলে বা এক বেলা না খেলে মোটেও ওজন কমে না। উল্টে এতে হজমে সমস্যা তৈরি হয় এবং তা মেটাবলিজমে প্রভাব ফেলে। খাবার বন্ধ না করে এই নিয়মগুলো মেনে চললে কমতে পারে ওজন।

১.জাঙ্ক ফুড বাদ দেওয়া: ওজন কমাতে বা সুস্থ থাকতে সবার প্রথম খাবারের দিকে নজর দিতে হবে। জাঙ্ক ফুড থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং তৈলাক্ত খাবারের সঙ্গে দূরত্ব তৈরি করতে হবে। এই সব খাবারের বদলে বেশি করে সবজি ও শাক খেতে হবে।

২.বাড়ির খাবার: বাইরের খাবারের পরিবর্তে বাড়িতে তৈরি খাবার খেলে পেট ও শরীর দুই’ই ভালো থাকবে। বেশি করে দুধ, দই, পিনাট পাটার খেলে ওজন কমতে পারে। ক্রিম, মাখন বা মেয়োনিজ না খাওয়াই ভালো। বেশি করে প্রোটিন ও ফাইবারজাতীয় খাবার খেতে হবে। এতে ওজন তাড়াতাড়ি কমে। এছাড়া ফল-দই, চিকেন-সবজি, ডিম-আটার পাউরুটি, রাজমা-সবজি এসব আপনার তালিকায় রাখতে পারেন।

৩. সূর্য ডোবার পর খাবার না খাওয়া: অনেকেরই অভ্যাস থাকে অনেক রাত করে খাওয়ার। কিন্তু চিকিৎসকরা বার বার বলছেন, সূর্য ডোবার পর খাবার খাওয়া উচিৎ নয়। যদিও অনেক ক্ষেত্রে তা সম্ভব হয় না। তাহলে  খুব বেশি হলে সন্ধ্যা ৭টা, তার পর আর কোনও খাবার না খাওয়াই উচিৎ হবে। এতে হজম তাড়াতাড়ি হয় এবং ওজনও কমে।

৪. লাইফস্টাইলে পরিবর্তন:  এক জায়গায় বসে বেশিক্ষণ কাজ না করে একটু উঠে বসা বা ঘুরে বেড়ানো প্রয়োজন। সবার জন্যই পাশাপাশি প্রতি দিন ৩০ মিনিট হাঁটা ও ব্যায়াম করা অত্যন্ত জরুরি। এতে ওজন কমে।

৫. কফি ও মিষ্টি পানীয় বর্জন করতে হবে: কফি খাওয়া কম করতে হবে ও মিষ্টি পানীয়, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস কমিয়ে ফেলতে হবে।এর বদলে ফলের রস, ডাবের জল ইত্যাদি খেলে ভালো। এতে ওজনও নিয়ন্ত্রণ হয়, ডায়াবেটিস বা ওবেসিটিও কমে।

৬. মানসিক চাপ থেকে মুক্তি: মানসিক চাপ ওজন বৃদ্ধির অন্যতম কারণ। তাই হাজার কাজের চাপেও নিজেকে রিফ্রেশ করা সবচেয়ে জরুরি। এর পাশাপাশি মদ্যপান কমানো, ধূমপান কমানোও প্রয়োজন।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...