টিকার দ্বিতীয় চালান আসছে ২২ ফেব্রুয়ারি: পাপন

Share

করোনার দ্বিতীয় চালানে ২০ থেকে ৩০ লাখ ডোজ টিকা আনা হবে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কোভিড-১৯ টিকার দ্বিতীয় চালান আগামী ২২ ফেব্রুয়ারি দেশে আসবে।

সোমবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকা নেওয়ার পর এ কথা জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

নাজমুল সাংবাদিকদের বলেন, দ্বিতীয় চালানে ২০ থেকে ৩০ লাখ ডোজ টিকা আনা হবে। দ্বিতীয় চালান এই মাসেই আসবে। ২১ থেকে ২৫ তারিখের কথা বলেছিলাম। ২২ তারিখেই চলে আসবে আশা করছি। প্রত্যেক মাসে তাই হবে।

চুক্তি অনুযায়ী, প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা সেরামের পাঠানোর কথা থাকলেও এবার কম আসছে।

এ বিষয়ে তিনি বলেন, এখন একটু কম আসবে। সঠিক পরিমাণটা বলতে পারছি না। তবে ২০-৩০ লাখের মতো আসবে। আমাদের ডিমান্ডের উপর নির্ভর করবে। আমাদের কাছে অলরেডি ৬৫ লাখ আছে। টিকা নিয়ে ক্রাইসিস হওয়ার কোনো সুযোগ নাই।

নাজমুল বলেন, ইউরোপ-আমেরিকার মতো দেশে যেখানে টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেখানে বাংলাদেশ টিকা দিতে পারছে। আমি যে টিকা দিতে পারছি, এতে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। উনার দূরদর্শিতা ছাড়া এটা সম্ভব ছিল না।

বাংলাদেশ সেরাম ইনস্টিটিউট থেকে ৩ কোটি ডোজ টিকা কিনছে। এই টিকা আনছে বাংলাদেশে সেরামের ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

গত ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ টিকা আসে বাংলাদেশে। পাশাপাশি ভারত সরকারের উপহার হিসেবেও ২০ লাখ ডোজ কোভিশিল্প বাংলাদেশে এসেছে। ইতিমধ্যে তা থেকে এক সপ্তাহে ৯ লাখ ডোজ টিকা দেওয়াও হয়ে গেছে।

সরকারের জন্য আনার পাশাপাশি বেসরকারিভাবেও সেরাম থেকে টিকা আনার কথা রয়েছে বেক্সিমকোর।

সে বিষয়ে জানতে চাইলে নাজমুল বলেন, সরকারিভাবেই যেহেতু পর্যাপ্ত টিকা আসছে, তাই এখনই বেসরকারিভাবে টিকা আনার কোনো পরিকল্পনা তাদের নেই।

সেরাম থেকে কেনার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকেও সোয়া কোটি ডোজ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। সে টিকা জুন নাগাদ আসবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

16 February 2021

টিকার দ্বিতীয় চালান আসছে ২২ ফেব্রুয়ারি: পাপন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV