পেয়ারা প্রতিরোধ করবে ক্যানসার ও কোষ্ঠকাঠিন্য

Share

পেয়ারা গ্রীষ্মকালীন ফল হলেও সারা বছরই পেয়ারা পাওয়া যায়। আজ আমরা একজন পুষ্টিবিদের কাছ থেকে জানব পেয়ারার পুষ্টিগুণ সম্পর্কে।

পেয়ারা কাঁচা বা পাকা, অর্থাৎ রঙিন যে পেয়ারা পাওয়া যায়, সেটাও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। উচ্চ আঁশ সমৃদ্ধ একটি ফল পেয়ারা। পেয়ারা লো কোলেস্টেরল একটি ফুড, যাতে কোলেস্টেরলের পরিমাণ নেই বললেই চলে। এটি উচ্চ আঁশ সমৃদ্ধ, যা কোলন ক্যানসার প্রতিরোধ করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।

পেয়ারায় রয়েছে প্রচুর ভিটামিন সি, যা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকারী উপাদানকে বডিতে বৃদ্ধি করে। পেয়ারায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন—পনিফেলন, ফ্ল্যাবিনয়েড ক্যানসার প্রতিরোধে ভূমিকা পালন করে এবং অ্যান্টি-এজিং হিসেবে কাজ করে।

প্রতি ১০০ গ্রাম পেয়ারাতে ২২৫ মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি পাওয়া যায়। পেয়ারা কোলন ক্যানসার ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এ ছাড়া এতে অন্যান্য যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সেগুলো ফুসফুসের সুস্থতা বজায় রাখে, ওরাল ক্যাভিটি ক্যানসার প্রতিরোধ করে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পেয়ারা খেলে বিভিন্ন ধরনের মিনারেলস বা খনিজ উপাদানগুলো আপনারা বডিতে পাবেন, যেগুলো বডির ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ইমোশনাল স্ট্রেস প্রতিরোধে খাদ্যাভ্যাস ও ব্যায়াম

দিনের শুরুটা হয় ব্যস্ততা দিয়ে। অফিস, পড়াশোনা, সংসার, অর্থনৈতিক চাপ, সম্পর্কের টানাপোড়েন...

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

21 January 2021

পেয়ারা প্রতিরোধ করবে ক্যানসার ও কোষ্ঠকাঠিন্য

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV