নির্বাচিত

টিকা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

Share
Share

দেশে করোনাভাইরাসের টিকা আসার পর স্বস্তি প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে ভ্যাকসিন নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

ভারতের দেওয়া করোনার টিকা দেশে পৌঁছানোর পর আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় জাহিদ মালেক আরো বলেন, ‘ভ্যাকসিন আমরা খুব ভালোভাবে দেব। মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক আমাদের এ বিষয়ে গাইড করছেন। আপনারা কোনো ধরনের গুজব ও ষড়যন্ত্রে কান দেবেন না।’

এ সময় আপনি কবে করোনার ভ্যাকসিন নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগে আমরা সাধারণ লোকদের দেব। যাদের দরকার, তারা আগে ভ্যাকসিন পাবে।’

এর আগে ভারতের উপহার দেওয়া করোনার ভ্যাকসিনের প্রথম চালান আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

করোনা ভ্যাকসিন পরিবহণ করার জন্য দুটি কার্গো আনা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে এগুলো সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তেজগাঁওয়ের ইপিআইয়ের সংরক্ষণাগারে।

করোনার ভ্যাকসিন রিসিভ করতে বিমানবন্দরে উপস্থিত হন ঔষধ প্রশাসনের মহাপরিচালকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে এসব টিকা হস্তান্তর করার কথা রয়েছে।

একটি সূত্র জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে ২০ লাখ ভ্যাকসিন উপহার হিসেবে আসার কথা। প্রথম চালানে এসেছে প্রায় ১৮ লাখ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

২১ জানুয়ারি ২০২১

টিকা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV