৮৪ চিকিৎসকের পদোন্নতি

Share

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সুপারিশে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৮৪ জন চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেয়া হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ পার্সোনাল-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব পারভিন সুলতানা স্বাক্ষরিত এক আদেশে তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে অর্থপ্লাসটি বিষয়ে একজন, ইপিডেমিওলজিতে একজন, এন্ড্রোক্রাইনোলজিতে ৬ জন, কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সাইকিয়াট্রিতে একজন, কলোরেক্টাল সার্জারিতে দুজন, ডেন্টাল রেডিওলজিতে একজন, নিউরো ট্রমা সার্জারিতে একজন, নিউরোপ্যাথলজিতে একজন, পেডিয়াট্রিক অফথালমোলজিতে একজন, পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জারিতে তিনজন, পেডিয়াট্রিক নিউরো সার্জারিতে একজন, পেডিয়াট্রিক নেফ্রলজিতে একজন, পেডিয়াট্রিক হেমাটলজি অনকোলজিতে দুজন ও প্লাস্টিক সার্জারি ১৬ জন।

এদিকে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনে ১৩ জন, ভাইরোলজিতে চারজন, ভাসকুলার সার্জারিতে দুজন, ভিটরিও রেটিনাতে একজন, কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড ইভালুয়েশনে একজন, রেডিওথেরাপিতে ৭ জন, রেডিয়েশন অনকোলজিতে দুজন, সার্জিক্যাল অনকোলজিতে তিনজন, স্পাইন সার্জারিতে দুজন, স্পোর্টস মেডিসিনে তিনজন, হেপাটোবিলিয়ারি সার্জারিতে একজন, হেমাটোলজিতে পাঁচজন এবং হ্যান্ডেল মাইক্রো সার্জারিতে একজন পদোন্নতি পান।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

25 November 2020

৮৪ চিকিৎসকের পদোন্নতি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV