‘ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন কোনো ফার্মেসি চলবে না’

Share

ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন কোনো ফার্মেসি চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান। তিনি বলেছেন, ছোট হোক বা বড় হোক অপরাধ করলে ছাড় পাবে না কেউ।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বেশ কয়েকটি ফার্মেসিতে অভিযান শেষে মহাপরিচালক এ কথা বলেন।

মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, ‘ড্রাগ লাইসেন্সবিহীনভাবে কোনো ফার্মেসিকে আমরা চলতে দেব না। শুধু তাই নয়, সেখানে ফার্মাসিস্টও থাকতে হবে। ফার্মেসিতে ক্যাটাগরি বি অথবা ক্যাটাগরি সি, যেকোনো এক ধরনের ফার্মাসিস্ট থাকতে হবে। অপরাধ ছোট কিংবা বড় হোক, কেউ ছাড় পাবে না।’

অভিযানে মোট ১২টি ফার্মেসি থেকে লক্ষাধিক টাকা মূল্যের অনুমোদনহীন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। সে সময় কোনো ফার্মেসিতেই রেজিস্ট্রার্ড ফার্মাসিস্ট উপস্থিত ছিলেন না।

অভিযানে ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকায় একটি ফার্মেসি সিলগালা করে দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য ফার্মেসিগুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা করার কথা জানিয়েছে তারা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

15 November 2020

'ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন কোনো ফার্মেসি চলবে না'

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV