সনদ দেখাতে পারেননি মাইন্ড এইডের পরিচালক ফাতেমা

Share

ফাতেমা ওই হাসপাতালে চিকিৎসা দিলেও তিনি তাঁর ডিগ্রির সনদ দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ কর্মকর্তা আনিসুল করিমকে হত্যার মামলায় বেসরকারি মাইন্ড এইড অ্যান্ড সাইকিয়াট্রি ডি-অ্যাডিকশন সেন্টারের অন্যতম মালিক ফাতেমা আক্তারকে বৃহস্পতিবার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হলো।

আনিসুল করিম হত্যা মামলার তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বেশির ভাগ ক্ষেত্রেই রোগীর চিকিৎসা পরামর্শ দিতেন ফাতেমা। তিনি মনোবিজ্ঞানে পড়েছেন এবং পরে চিকিৎসা মনোবিজ্ঞান বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন বলে পুলিশের কাছে দাবি করেছেন। তবে ফাতেমা তাঁর ডিগ্রির কোনো সনদ দেখাতে পারেননি। এ কারণে তাঁর নামে হত্যার পাশাপাশি অপচিকিৎসা তথা প্রতারণার মামলাও করা হতে পারে।

তিনি আরও জানান, হাসপাতালে আসা রোগীদের সমস্যার ধরন দেখে চিকিৎসা বলে দিতেন ফাতেমা আক্তার। প্রথম অবস্থায় সবাইকে মারধর করে দুর্বল করে ফেলা হতো। পরে বাইরে থেকে চিকিৎসক এনে দেখানো হতো।

এদিকে ঢাকার মাইন্ড এইড নামের কথিত ক্লিনিকে পুলিশ কর্মকর্তা আনিসুল করিমের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি)। একই সঙ্গে মাইন্ড এইড এর কথিত পরিচালক / মালিক ফাতেমা বেগম ময়না সাইকিয়াট্রিস্ট নন। সে ডাক্তারও নয়। জানিয়ে এক বিবৃতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আনিসুল করিম হত্যায় মাইন্ড এইড অ্যান্ড সাইকিয়াট্রি হাসপাতালের পরিচালক মামলায় ফাতেমাকে আজ শুক্রবার আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

13 November 2020

সনদ দেখাতে পারেননি মাইন্ড এইডের পরিচালক ফাতেমা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV