স্বাস্থ্য সংবাদ

মাস্ক ব্যবহার নিশ্চিতে ফের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর

Share

করোনাভাইরাসের বিস্তার রোধে ও এ থেকে সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ফের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে দেশে বিরাজমান করোনা পরিস্থিতি মোকাবিলায় এ নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এ বৈঠকে অংশ নেন। মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকের বৈঠকে বিশেষ আলোচনা হয়েছে কোভিড নিয়ে। কোভিড নিয়ে আমরা সব জায়গার পরিস্থিতি দেখছি, ইন্টারন্যাশনাল রিপোর্ট দেখছি। বিশেষ করে আমেরিকা-ইউরোপে আবার ব্যাপক প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সে জন্য প্রধানমন্ত্রী বেশ কয়েক দিন ধরে মিটিং-মিছিল নিয়ে কথাবার্তা বলছেন। সেখানে বিশেষভাবে নজর দিচ্ছেন, সবাই যেন একটু কেয়ারফুল থাকি। আমাদের পক্ষ থেকে যে কাজটি করছি, আমরা যেন সবাই মাস্ক ব্যবহার করি, বাকি কী হবে না হবে সেটা তো আনসার্টেন বিষয়। মাস্ক যদি আমরা সবাই ব্যবহার করি, তাহলে অটোমেটিক আমাদের ইনফেকটেড হওয়ার সম্ভাবনা অনেক কমে আসে। যেভাবে হোক, মানুষকে আরো বেশি করে সচেতন করতে হবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘অনেকের মধ্যে একটু রিল্যাক্স ভাব আছে। কোনোভাবেই পাবলিক প্লেস, মসজিদ কিংবা গ্যাদারিং, সামনে যে দুর্গাপূজা আসবে, সেসব অনুষ্ঠানে কোনোভাবেই যেন মানুষ মাস্ক ছাড়া না আসে। এটা আরো তাদের ইনফোর্স করা হবে। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা দৃঢ় আশা প্রকাশ করেছেন, সবাই সচেতন হয়ে অন্তত মাস্ক ব্যবহারে আরেকটু বেশি মনোযোগী হবেন। তাহলে অটোমেটিক্যালি আমরা এটি থেকে রিলিজ পাব। আমাদের মূল বিষয় হলো সবাই যেন মাস্ক ইউজ করে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা ইসলামিক ফাউন্ডেশনকে বলে দিয়েছি, তারা যেন ইমামদের মাধ্যমে সব মসজিদ থেকে দিনে অন্তত জোহর ও মাগরিবের নামাজের পরে মাইক বা সামনাসামনি যখন জামাত পড়বেন, তখন বলবেন। প্রতিটি মসজিদ, বাজার, মার্কেট বা অন্যান্য গণজমায়েত যেখানে হয়, সব জায়গায় যেন স্লোগানের মতো থাকে যে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করবেন না। এটা সবার কাছে অনুরোধ থাকবে।’

‘মাস্ক ব্যবহার নিশ্চিতে মোবাইল কোর্টের বিষয়ে কমিশনারদের নির্দেশনা দেওয়া হয়েছে। যতটুকু সম্ভব মানুষকে সচেতন করে, মোটিভেট করে বা ফোর্স করতে গেলে, আইন প্রয়োগ করতে গেলে আইনও প্রয়োগ করব,’ বলছিলেন খন্দকার আনোয়ারুল ইসলাম।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

19 October 2020

মাস্ক ব্যবহার নিশ্চিতে ফের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV