পত্রিকা বিক্রেতা মশিউর দুরারোগ্য বারজার্স রোগে আক্রান্ত, সাহায্য করুন

Share

॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥  প্রিয় দেশবাসী, পত্রিকা বিক্রেতা মশিউর রহমানের (২৮) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে ‘বারজার্স’ নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। কিন্তু মশিউরের পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রনহাট্রা গ্রামের বাসিন্দা মশিউর রহমান। সে দীর্ঘদিন পত্রিকা বিক্রি করে সংসার চালাচ্ছে। স্ত্রী ও দ্ইু ছেলে-মেয়েকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছিল। ৫ বছর আগে পত্রিকা বিক্রি করতে গিয়ে তার পায়ে লোহার একটি টুকরো ঢুকে যায়।

চিকিৎসা করানোর পরও তার ক্ষতস্থান ভাল হয়নি। সে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। নানা পরীক্ষা-নিরীক্ষার পর তার পায়ে বারজার্স রোগ ধরা পড়ে। প্রথমে তার দু’পায়ের আঙ্গুলগুলো কেটে ফেলা হয়। পরবর্তীতে তিন দফায় তার দু’ হাঁটুর নিচ পর্যন্ত কাটতে হয়। কিন্তু সুস্থ হয়ে ওঠেনি মশিউর।

এবার তার জীবন রক্ষায় দু’ পায়ের উরু পর্যন্ত কেটে ফেলতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারলে সে সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। কিন্তু মশিউরের পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

বর্তমানে তার ব্যবসা বন্ধ রয়েছে। ধার-দেনা করে এতদিন চিকিৎসা চলছে। চিকিৎসার পেছনে সহায়সম্পত্তি হারিয়ে নিস্ব হয়ে গেছে পরিবারটি। শেষ পর্যন্ত মশিউরের স্ত্রী অন্যের বাসাবাড়িতে ঝিয়ের কাজ নিয়েছে। এখন মশিউরের স্ত্রীই পরিবারটির একমাত্র উপার্জনক্ষম সদস্য। অনাহারে-অর্ধাহারে চলে তাদের জীবন।

এমতাবস্থায় মশিউরের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। অসহায় মশিউরের চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭৫১৮৪৫০৫৩।

আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে -আরমিনা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, চৌরঙ্গী বাজার শাখা, হরিপুর, ঠাকুরগাঁও, হিসাব নং- ২৬৪৩।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

13 June 2012

পত্রিকা বিক্রেতা মশিউর দুরারোগ্য বারজার্স রোগে আক্রান্ত, সাহায্য করুন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV