Home স্বাস্থ্য সংবাদ বেদনানাশক ওষুধ ত্বকের ও মেলানোমা ক্যান্সার প্রতিরোধক
স্বাস্থ্য সংবাদ

বেদনানাশক ওষুধ ত্বকের ও মেলানোমা ক্যান্সার প্রতিরোধক

Share
Share

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  ডেনমার্কের একদল গবেষক ১৮ হাজারের বেশি মানুষের চিকিৎসার ইতিহাস পর্যালোচনা করে এ তথ্য পেয়েছেন যে যারা নিয়মিত বেদনানাশক বড়ি গ্রহণ করেন তাদের ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

গবেষকরা আরও বলেন,ননস্টেরয়েডিয়াল অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রাগস (এনএসএআইডিএস) নামে পরিচিত অ্যাসপিরিন, আইবুপ্রোফেন জাতীয় বেদনানাশক বড়ি দীর্ঘদিন ধরে গ্রহণ করলে তা ত্বকের ক্যান্সার, এমনকি সবচেয়ে প্রাণঘাতী মেলানোমা ক্যান্সারও প্রতিরোধ করতে সাহায্য করে।

এ গবেষণায় ১৯৯১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ডেনমার্কের উত্তরাঞ্চলে বসবাসকারী ১৮ হাজারের বেশি মেলানোমা ও অন্যান্য ত্বকের ক্যান্সারের রোগীদের অন্তর্ভুক্ত করা হয়। প্রতিটি ক্যান্সার রোগীর রোগটি ধরা পড়ার আগের কয়েক বছরের ওষুধের ব্যবস্থাপত্রের সঙ্গে সমবয়সী ও সমলিঙ্গের অন্য ১০ জন ক্যান্সারমুক্ত রোগীর ব্যবস্থাপত্র মিলিয়ে দেখেন। ৩৮ শতাংশ ক্যান্সারমুক্ত রোগী অন্তত দুটি ব্যবস্থাপত্র অনুযায়ী এনএসএআইডিএস জাতীয় ওষুধ নিয়মিত গ্রহণ করেছেন।

আরহাস ইউনিভার্সিটি হসপিটালের গবেষক সিগরুন অ্যালবা ইয়োহানেসডট্টির বলেন, এনএসএআইডিএস জাতীয় ওষুধগুলো প্রদাহের জন্য দায়ী এনজাইমগুলো দমন করে। ত্বকের ক্যান্সারের রোগীদের শরীরে বিভিন্ন পর্যায়ে এসব এনজাইম পাওয়া গেছে বলে পূর্ববর্তী বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে।

তবে পূর্ববর্তী বিভিন্ন গবেষণায় এনএসএআইডিএসের সঙ্গে মেলানোমা বা অন্য কোনো ত্বকের ক্যান্সারের সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। এমনকি এসব বড়ি কিডনিতে ক্যান্সার ও রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায় বলেও এসব গবেষণায় বলা হয়েছে।
সাম্প্রতিক গবেষণাটিরও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, তাই এ বিষয়ে আরো বিস্তারিত গবেষণা চালানোর প্রয়োজন রয়েছে বলে মনে করেন গবেষকরা।

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয়...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ...