প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

মাস্কের দাম বেশি চাইলেই অভিযোগ করুন হটলাইনে

Share

দেশে করোনা শনাক্ত হওয়ার পর কিছু মুনাফালোভী মাস্ক, হ্যান্ডওয়াশের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সরকারের অভিযান শুরু হয়েছে, যা আরও জোরদার হবে বলে জানা গেছে। এই অবস্থায় অভিযোগ নম্বর চালু করেছে ভোক্তা অভিযোগ কেন্দ্র।০১৯৭৭০০৮০৭১ এই নম্বরে ফোন দিলেই ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১০ মার্চ) এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ভোক্তা অভিযোগের ফেসবুক পেজে জানানো হয়েছে, ‘প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে মানুষ যখন মাস্ক কিনতে উদ্বুদ্ধ হচ্ছে, ঠিক তখনই একদল অসাধু ব্যবসায়ী চড়া দামে তা কিনতে সবাইকে বাধ্য করছে। এর বিরুদ্ধে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মাস্ক বা স্বাস্থ্য সুরক্ষার জন্য যেকোনো পণ্যের গায়ের দামের বেশি চাইলে রশিদ সংরক্ষণ করুন এবং আমাদের অবহিত করুন এই ০১৯৭৭ ০০৮০৭১ নম্বরে। ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তিতে বিনা খরচে আমরা আপনাকে সব ধরনের সহায়তা করব। অভিযোগ প্রমাণিত হলে আপনি পাবেন জরিমানার ২৫ শতাংশ অর্থ।’

মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষার যেকোনো পণ্যের ঊর্ধমূল্য রুখতে সোচ্চার রয়েছে এ প্রতিষ্ঠানটি। সোমবার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করায় রাজধানীর গুলশানে বিশেষ অভিযান চালিয়ে দুইটি ফার্মেসি সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

10 March 2020

মাস্কের দাম বেশি চাইলেই অভিযোগ করুন হটলাইনে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV