বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘ফার্টিলিটি এক্সপো’

Share

বন্ধ্যাত্ব সমস্যার সমাধানে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফার্টিলিটি এক্সপো’। দেশের শীর্ষস্থানীয় সব বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ চিকিৎসক এই এক্সপোতে উপস্থিত থাকবেন এবং অংশগ্রহণকারীদের সব প্রশ্নের সরাসরি উত্তর দেবেন।

আগামী ১৪ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই এক্সপোর আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ফার্টিলিটি এক্সপো’র প্রধান সমন্বয়ক ডা. মো. ফজলে রাব্বী খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি সম্পর্কে বেশিরভাগ দম্পত্তির মাঝে নানা ভূল ধারণা, লোকশ্রুতি প্রচলিত আছে। তবে এটি কোনও অভিশাপ বা দুর্ভাগ্য নয় বরং চিকিৎসাযোগ্য একটি সাময়িক শারীরিক অবস্থা। প্রয়োজন এ বিষয়ে বাস্তব এবং বিজ্ঞানসম্মত ধারণা। মূলত এ কারণেই সহজবোধ্য এবং ব্যতিক্রমধর্মী উপায়ে বন্ধ্যাত্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষের মনে গেঁথে দেওয়ার উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে ‘ফার্টিলিটি এক্সপো’।

কংগ্রেসিয়া’র আয়োজনে এবং ফার্টিলিটি ও স্টারিলিটি সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় এ ‘ফার্টিলিটি এক্সপো আয়োজিত হতে যাচ্ছে। এর প্রধান উপদেষ্টা প্রফেসর টি এ চৌধুরী বলেন, ‘এ আয়োজনটি হবে সচেতনতা এবং শিক্ষামূলক। এখানে বন্ধ্যাত্ব সম্পর্কে মানুষের অজ্ঞতা, ভূল ধারণাসহ এ সম্পর্কে সব অজানা বিষয় অংশগ্রহণকারী যে কেউ জানতে পারবেন দেশের খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। বন্ধ্যাত্ব চিকিৎসার অতি সাম্প্রতিক এবং এমনকি ভবিষ্যৎ ব্যবস্থাপনা সম্পর্কেও জানতে পারবেন অংশগ্রহণকারীরা।

আয়োজকরা জানান, দিনব্যাপী এই আয়োজনে সন্তান প্রত্যাশী দম্পতিরা ফার্টিলিটি ব্যবস্থাপনার সঙ্গে জড়িত আইভিএফ সেন্টার, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা, প্রজনন ও উর্বরতা সংক্রান্ত ওষুধ আমদানিকারক ও প্রস্তুতকারক সংস্থাসহ সব পক্ষকে পাবেন এক ছাদের নিচে।
এক্সপোতে আসা যে কেউ যেকোনও বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন, তাদেরকে যেকোনও প্রশ্ন করার সুযোগসহ বন্ধ্যাত্ব চিকিৎসার সর্বাধুনিক পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ফার্টিলিটি এক্সপোতে অংশগ্রহণ করতে নিবন্ধন করতে হবে। নিবন্ধনকারী যে কেউ যেকোনও সময় যেকোনও সেশনে অংশগ্রহণ করতে পারবেন। তবে যারা ফার্টিলিটি এক্সপোর নির্ধারিত ওয়েবসাইট এবং ফেসবুক পেজ ‘ফার্টিলিটি এক্সপো’তে নিবন্ধন করবেন তারা এক্সপোর পক্ষ থেকে নিয়মিত আপডেট পাবেন বলে জানায় আয়োজকরা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

29 February 2020

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘ফার্টিলিটি এক্সপো’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV