নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বাংলাদেশ এখনও করোনা ভাইরাসমুক্ত, ৮৫ নমুনা পরীক্ষা (২৯ ফেব্রুয়ারি)

Share

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গত ২১ জানুয়ারি থেকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত করোনা ভাইরাস (কোভিড-১৯) সন্দেহে মোট ৮৫ জনের শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষা করেছে। কিন্তু তাদের শরীরে এই ভাইরাস পাওয়া যায়নি। অর্থাৎ এখনও বাংলাদেশে কেউ কোভিড-১৯ আক্রান্ত হননি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত দেশে মোট তিন লাখ ৬৭ হাজার ৪১ জনকে স্ক্রিনিং করা হয়েছে। এর মধ্যে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং করা হয়েছে এক লাখ ৮৫ হাজার ৫৭০ জনকে। চট্টগ্রাম সমুদ্রবন্দর ও মংলা সমুদ্রবন্দরে স্ক্রিনিং করা হয়েছে চার হাজার ১৫৭ জন, ঢাকা ক্যান্টনমেন্ট ও বেনাপোল রেলওয়ে স্টেশনে তিন হাজার ৬৪০ জন, আর অন্যান্য চালু স্থলবন্দরগুলোতে স্ক্রিনিং করা হয়েছে এক লাখ ৭৭ হাজার ৮৩১ জনকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনের তথ্যানুযায়ী, এ পর্যন্ত মোট কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৮২ হাজার ২৯৪ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক হাজার ১৮৫ জন। মোট রোগীর মধ্যে চীনে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৬৩০ জন, আর সেদেশে মারা গেছেন দুই হাজার ৮০৪ জন। তবে গত ২৪ ঘণ্টায় চীনে ৩২৯ জন নতুন রোগী পাওয়া গেছে, যা এক মাসের মধ্যে সবচেয়ে কম।

নতুন করে ব্রাজিল, ডেনমার্ক, এস্তোনিয়া, জর্জিয়া, গ্রিন, নরওয়ে, পাকিস্তান, রোমানিয়া এবং উত্তর মেসিডোনিয়া— এই ৯টি দেশ কোভিড-১৯ আক্রান্ত দেশের তালিকায় ‍যুক্ত হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

29 February 2020

বাংলাদেশ এখনও করোনা ভাইরাসমুক্ত, ৮৫ নমুনা পরীক্ষা (২৯ ফেব্রুয়ারি)

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV