স্বাস্থ্য সংবাদ

খুলনা মেডিকেলে চলছে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি

Share
Share

॥ ই-হেলথ২৪ রিপোর্ট ॥  ইন্টার্নি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ২২মে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রোববার মো. জাকির হোসেন নামের এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যান তাঁর স্বজনেরা। কিন্তু ওই সময় হাসপাতালে চিকিৎসক না থাকার অভিযোগ তুলে অপারেশন থিয়েটারের সামনে ব্যাপক ভাঙচুর চালায় তারা।

এতে ইন্টার্নি চিকিৎসকেরা নিরাপত্তার অভাব বোধ করেন। এ ঘটনায় ২২ মে সকাল থেকে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেন তাঁরা।

ইন্টার্নি চিকিৎসকদের অভিযোগ, প্রায়ই এ ধরনের রোগী হাসপাতালে আসেন। অনেকে ক্ষেত্রে পরিস্থিতি বুঝে ওঠার আগে রোগীর সঙ্গে আসা লোকজন ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলা চালায়। এতে ইন্টার্নি চিকিৎসকদের চিকিৎসা প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। বিঘ্ন ঘটছে হচ্ছে তাঁদের নিরাপত্তায়।

ইন্টার্নি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাঁরা এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইন্টার্নি চিকিৎসকদের এই কর্মবিরতির ফলে দুর্ভোগে পোহাচ্ছেন সাধারণ রোগীরা। মুমূর্ষু রোগী ছাড়া অন্য কোন রোগীকে ভর্তি করা হচ্ছে না।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট বাজারের আমিন মার্কেটের অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়। সভায়...

ঈদের ছুটির মাঝেও বিএমইউর বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান, চালু আছে এক্সরে সিটিস্ক্যান সেবা

পবিত্র ঈদ উল ফিতর ২০২৬-এর ছুটির মাঝে আজ বৃহস্পতিবার ১৯ মার্চ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ৬ শত ৮৫ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা...

Related Articles

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু...

হাম রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দেবে গণস্বাস্থ্য

ঢাকায় হামের রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে গণস্বাস্থ্য নগর...

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কানাডায় ওষুধ রপ্তানি শুরু করল নেভিয়ান লাইফ সায়েন্স

বাংলাদেশ থেকে কানাডায় ওষুধ রপ্তানির ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে নেভিয়ান লাইফ সায়েন্স...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

২২ মে ২০১২

খুলনা মেডিকেলে চলছে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV