বিবিধ

পাম অয়েল হূদরোগ ও ক্যান্সার প্রতিরোধ করে : ডিআইইউ সেমিনারে বক্তারা

Share

॥ ই-হেলথ২৪ রিপোর্ট ॥  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুষ্টি ও খাদ্য প্রকৌশল এবং জনস্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে ১৯ মে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘বাংলাদেশের জন্য উপযুক্ত ভোজ্যতেল’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
 
পাম অয়েল হূদযন্ত্রবান্ধব, অর্থনৈতিকভাবে সাশ্রয়ী এবং এতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ‘এ’ ও ‘ই’ রয়েছে, যা হূদরোগ ও ক্যান্সার প্রতিরোধ করে বলে বক্তারা সেমিনারে অভিমত ব্যক্ত করেছেন। সাশ্রয়ী মূল্য ও সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে বাংলাদেশের ক্রমবর্ধমান ভোজ্যতেলের চাহিদা পূরণে বক্তারা ব্যাপক হারে পাম অয়েল ব্যবহারের সুপারিশ করেন এবং এ সম্পর্কে জনমনে যে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে, তা দূর করতে জনসচেতনতা তৈরিরও আহ্বান জানান।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এমপি। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান এবং সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও ইমেরিটাস প্রফেসর ড. আমিনুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুত্ফর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ড. এসএম কেরামত আলী। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এসএম মাহাবুব-উল হক মজুমদার।

সেমিনারের টেকনিক্যাল সেশনে সভাপতিত্ব করেন ইমেরিটাস প্রফেসর ড. আমিনুল ইসলাম ও প্রবন্ধ উপস্থাপন করেন পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. কেএম ফরমজুল হক, সহযোগী অধ্যাপক ড. বেলাল হোসেন, ডা. শুভাগত চৌধুরী ও মালয়েশিয়ান পাম অয়েল কোম্পানির বাংলাদেশপ্রধান একেএম ফখরুল আলম। সমাপনী বক্তব্য রাখেন তসলিম উর রশিদ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

ডাক্তারদের প্রেসক্রিপশন দুর্বোধ্য কেন হয়?

ডাক্তার বা চিকিৎসক পেশার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বস্ততা কিংবা নির্ভরতা। ফলে তাঁরা...

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ

বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার...

বিবাহিত পুরুষের বয়স বাড়ে ধীরে, মেয়েদের ব্যাপার আলাদা : গবেষণা

অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স ধীরে বাড়ে, তবে একই প্রভাব নারীদের ক্ষেত্রে...

বায়োনিক কান কি বাস্তব

ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে কৃত্রিম বা বায়োনিক কানের ধারণা বর্তমানে বাস্তব হয়ে উঠেছে।...

22 May 2012

পাম অয়েল হূদরোগ ও ক্যান্সার প্রতিরোধ করে : ডিআইইউ সেমিনারে বক্তারা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV