বিবিধ

ভারতীয় চিকিৎসকদের ব্যবস্থাপত্র ক্যাপিটল লেটারে লেখার আহ্বান

Share
Share

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  ভারতের মুম্বাইয়ের একটি বেসরকারি সংস্থা বড় হাতের অক্ষরে ব্যবস্থাপত্র লেখার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছে। চিকিৎসকেরা যাতে আলাদা আলাদা করে প্রয়োজনীয় সব ওষুধ ও সেবার নাম লেখেন, এ জন্য আন্দোলন শুরু করেছে সংস্থাটি।

ইতিমধ্যে চিকিৎসকদের সংগঠনের কাছে এ বিষয়ে আবেদনও জানিয়েছে ফোরাম ফর ইনহান্সমেন্ট অব কোয়ালিটি ইন হেলথকেয়ার (এফইকিউএইচ) নামের এই সংস্থাটি।

তাদের সঙ্গে যুক্ত হয়েছে কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়া (কিউসিআই)। কিউসিআই সেবা খাতে স্বীকৃতিদানকারী একটি আধা-সরকারি প্রতিষ্ঠান।

এই দুটি প্রতিষ্ঠান গত সপ্তাহে চিকিৎসকদের দুর্বোধ্য হাতের লেখা পরিবর্তন করে ব্যবস্থাপত্রে ক্যাপিটল লেটার (আলাদা আলাদা করে) চালুর দাবিতে একটি বৈঠক করেছে। ওই বৈঠকে চিকিৎসকেরা ও চিকিৎসকদের সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বলা হয়, অনেক চিকিৎসকের হাতের লেখা পাঠোদ্ধার করা রীতিমতো দুরূহ ব্যাপার। রোগীদের ব্যবস্থাপত্রে (প্রেসক্রিপশন) হিজিবিজি করে চিকিৎসকেরা যা লেখেন, ওষুধের দোকানিও অনেক ক্ষেত্রে তা বুঝতে পারেন না।

একাধিক গবেষণায় প্রমাণ মিলেছে, রোগী বা রোগীর স্বজনেরা তো দূরের কথা, চিকিৎসকদের ব্যবস্থাপত্রের দুর্বোধ্য লেখা বুঝতে না পারাদের দলে আছেন হাসপাতালের সেবিকা, ওষুধের দোকানের কর্মচারী পর্যন্ত। শুধু ব্যবস্থাপত্রের লেখা পড়তে বা বুঝতে না পারায় দোকানি অনেক সময়ই রোগীদের কাছে ভুল ওষুধ বিক্রি করছেন। হাসপাতালের সেবিকারাও ভুল চিকিৎসাসেবা দিচ্ছেন। এতে রোগীদের প্রাণহানির মতো ঘটনাও ঘটছে।

বৈঠকে এফইকিউএইচের চেয়ারপারসন প্রকাশ গাডজিল বলেন, ‘চিকিৎসকদের লেখা ব্যবস্থাপত্র দোকানের ফার্মাসিস্টদের বুঝতে না পারার কারণে কত লোক ক্ষতির শিকার হয়েছে বা মারা গেছে, এ সংক্রান্ত কোনো হিসাব আমাদের কাছে নেই। কিন্তু যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান দেখে আমরা এটা নিশ্চিত, ভারতেও একই ঘটনা ঘটছে। ভারতে প্রতিদিন ৪০ লাখ ব্যবস্থাপত্র লেখা হচ্ছে, এর মধ্যে ভুল নিশ্চয়ই হচ্ছে।’

একটি সমীক্ষায় দাবি করা হয়েছে, চিকিৎসকদের হিজিবিজি করে লেখা দুর্বোধ্য ব্যবস্থাপত্রের কারণে যুক্তরাষ্ট্রে প্রতিবছর সাত হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। এ ছাড়া একই কারণে দেশটির ১৫ লাখ মানুষ নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্ত হচ্ছে। অনেকে শেষ পর্যন্ত মারা যাচ্ছে।

চিকিৎসাবিষয়ক আইনি বিশেষজ্ঞ ললিত কাপুর বলেন, ‘চিকিৎসকদের দীর্ঘ পুরোনো এই অভ্যাস পরিবর্তন করা সহজ হবে না। ব্যবস্থাপত্রে ক্যাপিটল লেটার লেখার অভ্যাস চালু করতে চাইলে মেডিকেল কলেজ থেকেই তা শুরু করতে হবে।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট বাজারের আমিন মার্কেটের অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়। সভায়...

ঈদের ছুটির মাঝেও বিএমইউর বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান, চালু আছে এক্সরে সিটিস্ক্যান সেবা

পবিত্র ঈদ উল ফিতর ২০২৬-এর ছুটির মাঝে আজ বৃহস্পতিবার ১৯ মার্চ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ৬ শত ৮৫ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা...

Related Articles

ডাক্তারদের প্রেসক্রিপশন দুর্বোধ্য কেন হয়?

ডাক্তার বা চিকিৎসক পেশার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বস্ততা কিংবা নির্ভরতা। ফলে তাঁরা...

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ

বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার...

বিবাহিত পুরুষের বয়স বাড়ে ধীরে, মেয়েদের ব্যাপার আলাদা : গবেষণা

অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স ধীরে বাড়ে, তবে একই প্রভাব নারীদের ক্ষেত্রে...

বায়োনিক কান কি বাস্তব

ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে কৃত্রিম বা বায়োনিক কানের ধারণা বর্তমানে বাস্তব হয়ে উঠেছে।...

Intel CEO calls TSMC company, says the company is still waiting for CHIPS Act money

There is evidence that the food industry designs ultra-processed foods to be...

Ford to lower managers’ bonuses if company performance fails to improve, sources say

There is evidence that the food industry designs ultra-processed foods to be...

I used headset that made me feel like I’m living in the future

There is evidence that the food industry designs ultra-processed foods to be...

২১ মে ২০১২

ভারতীয় চিকিৎসকদের ব্যবস্থাপত্র ক্যাপিটল লেটারে লেখার আহ্বান

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV