Connect with us

রোগ ও সমস্যা

ব্যাকটেরিয়াজনিত স্ক্রাব টাইফাস…

Published

on

স্ক্রাব টাইফাস মূলত ব্যাকটেরিয়াজনিত রোগ। গবেষকদের মতে, ঝোপঝাড়ে জন্মানো লার্ভাল মাইটস নামে এক ধরনের মাকড়ের কামড়ে মানবদেহে এ ব্যাকটেরিয়ার অনুপ্রবেশ ঘটে। ফলেই আক্রান্ত হয় স্ক্রাব টাইফাসে। এতে প্রথমে শরীরে জ্বর আসে। এ জ্বর দীর্ঘদিনের হয়ে থাকে। এর সঙ্গে বমি হয়। দ্বিতীয় সপ্তাহে শুরু হয় নানা শারীরিক জটিলতা। পরবর্তী সময়ে ধীরে ধীরে দেহের নানা অঙ্গ বিকল হতে থাকে। সঠিক সময়ে চিকিৎসা করাতে না পারলে মৃত্যু অনিবার্য। তাই প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করা জরুরি। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতে এ রোগের প্রকোপ তুলনামূলক বেশি।

যে ব্যাকটেরিয়ার কারণে স্ক্রাব টাইফাস হয় তার নাম ওরিয়েনসিয়া শুশুগামুসি। এ ধরনের ব্যাকটেরিয়া প্রথম দেখা যায় ১৯৩০ সালে জাপানে।

বেশি গাছপালা রয়েছে এমন অঞ্চলে লার্ভাল মাইটস পোকা দেখা যায়। এর কামড়ে চার থেকে পাঁচ মিলিমিটার আকারে পুড়ে যাওয়ার মতো কালো দাগ হয়। পরে গাঢ় কালো দাগ পড়ে। ক্ষতস্থান জ্বালা করে। কামড়ের ১৪ থেকে ১৫ দিন পরেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। শিশুদের প্রতিরোধ ক্ষমতা কম, তাই তাদের ওপর বেশি প্রভাব ফেলে এ ব্যাকটেরিয়া।

লক্ষণ

# তীব্র জ্বর ও ঠাণ্ডাভাব

Advertisement

# মাথাব্যথা বা মাথা ধরা

# পেশীগুলোয় ব্যথা বা পুরো শরীর ব্যথা অনুভূত হওয়া

# বমি হওয়া

# শরীরে চুলকানি ভাব

# চোখ ও ঠোঁট লাল হয়ে যাওয়া

Advertisement

# পা ফুলে যাওয়া

# মানসিক পরিবর্তন, এ সময় পরিচিতদের চিনতে অসুবিধে হয়

# শরীরে র‌্যাশ উঠতে দেখা যায়

# এর প্রভাব বাড়তে থাকলে রোগী কোমায় চলে যাওয়ার সম্ভাবনা থাকে।

চিকিৎসা

Advertisement

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যাকটেরিয়ার কিছু ওষুধের সাহায্যে নিরাময় সম্ভব। যদিও এ রোগের এখনও কোনো প্রতিষেধক তৈরি হয়নি।

সাবধানতা

বাংলাদেশে এ রোগের তেমন প্রাদুর্ভাব না থাকলেও সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু এ মাকড় জঙ্গলে বেশি হয়ে থাকে, তাই বাড়ি ও আশেপাশের এলাকা পরিচ্ছন্ন রাখতে হবে। স্ক্রাব টাইফাস আক্রমণ করলে কিংবা গভীর হলে আর ঠেকানো সম্ভব নয়। তবে প্রথমদিকে এ রোগ ধরা পড়লে সঠিক চিকিৎসায় রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। তাই জ্বর যদি পাঁচ দিনের বেশি স্থায়ী হয় তাহলে অবহেলা না করে টাইফয়েড ও ডেঙ্গুর পরীক্ষার সঙ্গে স্ক্রাব টাইফাসের পরীক্ষাও করে নিতে হবে। শুধু হাসপাতালের ডাক্তারদের মধ্যেই নয়, যারা নিজেদের চেম্বারে রোগী দেখেন তাদের মধ্যেও স্ক্রাব টাইফাস চিহ্নিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

Continue Reading
Advertisement
Advertisement
নির্বাচিত2 days ago

মেডিকেল-ডেন্টালের সাবেক ছাত্রদলের নেতাদের ইফতার মাহফিল

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দেশসেবার সুযোগ লাভের শুকরিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও আরাফাত...

প্রধান খবর2 days ago

চিকিৎসায় অবহেলা ও ভুল প্রতিবেদন: ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত

বিভিন্ন সময়ে চিকিৎসায় অবহেলায় ৪ জনের মৃত্যু ও একজনের ভুল প্রতিবেদন দিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন করার ঘটনায় ১০ চিকিৎসকের পূর্ণ...

জেনে রাখুন, সুস্থ থাকুন2 days ago

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ সময় না খেয়ে থাকা কিছুটা চ্যালেঞ্জিং বটে। বিশেষ...

Advertisement